শাড়িকথায় দেশান্তর, পুনর্বাসন ও শিল্পী সমাজ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Niloy Kumar Basak
প্রকাশক ৯ঋকাল বুক্‌স

মূল্য
₹450.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

শাড়িকথায় দেশান্তর, পুনর্বাসন ও শিল্পী সমাজ  

নিলয় কুমার বসাক 

আত্মপ্রতিকৃতি : নিলয় কুমার বসাক 

তন্তুর টানাপোড়েনের বুনন-কৌশলে মূর্ত হয় শাড়ি। এই বসন-কারিগরদের জীবন-জীবিকাও যেন একই টানাপোড়েনের দ্যোতনা। স্থান-কাল ভেদে নানাবিধ বয়ন-সংস্কৃতি ও শাড়ি-ঘরানার উদ্ভবের মতোই বয়ন-কারিগররা দেশান্তর ও পুনর্বাসনের মধ্যে দিয়ে বহন করে চলেছেন তাঁদের চিরায়ত বয়ন-ঐতিহ্য। দেশান্তর মানব সভ্যতার অগ্রগতি তথা বিস্তারের অনুঘটক; নব-সংস্কৃতির উন্মেষে অপরিহার্য।

বাংলার বৈচিত্রময় শাড়িসম্ভারে সম্ভবত সবথেকে বর্ণিল ও জটিল ইতিহাসের সাক্ষ্য টাঙ্গাইল শাড়ি যার মূলে রয়েছে বাধ্যতামূলক পরিযান। এর সম্যক উপলব্ধি ব্যতিরেকে টাঙ্গাইল শাড়ির নান্দনিক দিকটির অনুধাবন অসম্পূর্ণ। বিন্দুতে সিন্ধু দর্শনের মতো কতগুলি খণ্ড-বিখণ্ড রচনার আলোকে টাঙ্গাইল শাড়ির বয়ন-কারিগর সমাজের বয়ন-সংস্কৃতির এই দেশান্তর ও পুনর্বাসনের কাহিনি, তাঁদের রোজনামচার প্রতিচ্ছবি এই বই।

পাশাপাশি বাংলার বয়নশিল্পের অতীত-ঐতিহ্য ও তার অবলুপ্তি, শাড়ি-ঘরানার অন্যতম শান্তিপুরি শাড়ি সম্পর্কে আলোচনা সহ হস্তচালিত তাঁতশিল্প তথা শিল্পীসমাজের বর্তমান ক্ষয়িষ্ণু অবস্থার খণ্ডিত চিত্রেরও আভাস।

লেখক পরিচিতি : তন্তুর টানাপোড়েনের বুনন-কৌশলে মূর্ত হয় শাড়ি। এই বসন-কারিগরদের জীবন-জীবিকাও যেন একই টানাপোড়েনের দ্যোতনা। স্থান-কাল ভেদে নানাবিধ বয়ন-সংস্কৃতি ও শাড়ি-ঘরানার উদ্ভবের মতোই বয়ন-কারিগররা দেশান্তর ও পুনর্বাসনের মধ্যে দিয়ে বহন করে চলেছেন তাঁদের চিরায়ত বয়ন-ঐতিহ্য। দেশান্তর মানব সভ্যতার অগ্রগতি তথা বিস্তারের অনুঘটক; নব-সংস্কৃতির উন্মেষে অপরিহার্য।

বাংলার বৈচিত্রময় শাড়িসম্ভারে সম্ভবত সবথেকে বর্ণিল ও জটিল ইতিহাসের সাক্ষ্য টাঙ্গাইল শাড়ি যার মূলে রয়েছে বাধ্যতামূলক পরিযান। এর সম্যক উপলব্ধি ব্যতিরেকে টাঙ্গাইল শাড়ির নান্দনিক দিকটির অনুধাবন অসম্পূর্ণ। বিন্দুতে সিন্ধু দর্শনের মতো কতগুলি খণ্ড-বিখণ্ড রচনার আলোকে টাঙ্গাইল শাড়ির বয়ন-কারিগর সমাজের বয়ন-সংস্কৃতির এই দেশান্তর ও পুনর্বাসনের কাহিনি, তাঁদের রোজনামচার প্রতিচ্ছবি এই বই।

পাশাপাশি বাংলার বয়নশিল্পের অতীত-ঐতিহ্য ও তার অবলুপ্তি, শাড়ি-ঘরানার অন্যতম শান্তিপুরি শাড়ি সম্পর্কে আলোচনা সহ হস্তচালিত তাঁতশিল্প তথা শিল্পীসমাজের বর্তমান ক্ষয়িষ্ণু অবস্থার খণ্ডিত চিত্রেরও আভাস।

লেখক পরিচিতি : 

ফুলিয়ার এক তাঁতি পরিবারের উত্তরসূরি। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে ভূগোল বিষয়ে স্নাতক (২০০৮) ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর (২০১০)। ২০১৩ সালে নদীয়ার নাকাশিপাড়া ব্লকের নাগাদী ওবায়দিয়া হাই স্কুলে সহ-শিক্ষকরূপে কর্মজীবন শুরু ও বর্তমানে শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে কর্মরত। বিগত প্রায় এক দশকব্যাপী তাঁতশিল্প নিয়ে চর্চায় ব্যস্ত এবং বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইল শাড়ি নিয়ে গবেষণারত। ২০২১ সাল থেকে 'নবপর্যায়ে টানাপোড়েন তন্তুবায় মুখপত্র' নামক বাংলার একমাত্র বয়ন-বিষয়ক পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত। আগ্রহের বিষয় ছবি আঁকা ও এস্রাজ বাজানো।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি