মাইহারনামা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
কৌশিক বন্দ্যোপাধ্যায়
প্রকাশক ৯ঋকাল বুক্‌স

মূল্য
₹1,000.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মাইহারনামা 

কৌশিক বন্দ্যোপাধ্যায় 

মাইহার ব্যান্ড উস্তাদ আলাউদ্দিন খাঁ। 

মাইহার ঘরানার বিকাশে উত্তরসূরিরা।

ব্রিটিশ ভারতবর্ষে বিন্ধ্যপর্বতের পাদদেশে মাইহার রাজ্য আয়তনে অতি ক্ষুদ্র। সবুজের সমারোহে ১৯১৮ সালে আলাউদ্দিন খাঁর মাইহারে প্রথম পদার্পণ। প্রথম 'রাজদর্শন' খুব একটা সুখকর হয়নি কিন্তু দরবারে থাকা সমস্ত বাদ্যযন্ত্রে তাঁর পারদর্শিতা দেখে মহারাজ গুরু হিসাবে বরণ করেন। উস্তাদ আলাউদ্দিন খাঁ মাইহারে যাওয়ার কিছু দিন পরে সেখানে প্লেগ মহামারীর আকার নেয়। বহু শিশু অনাথ হয়ে পড়ে। মহারাজ ব্রিজনাথ সিং উস্তাদ আলাউদ্দিন খাঁকে বলেন অনাথ শিশুদের নিয়ে একটি 'ব্যান্ড' তৈরি করার জন্য। উস্তাদ আলাউদ্দিন খাঁ সৃষ্ট বাদ্যবৃন্দে, কলাকুশলী হিসাবে যাদের পেয়েছিলেন তারা নিতান্তই অজ্ঞ, বেশিরভাগ অনাথ কিশোর-কিশোরী। সংগীত সম্পর্কে তাদের প্রাথমিক ধারনাও ছিল না। বর্তমানে মাইহার ব্যান্ডের দেখভাল করেন মধ্যপ্রদেশ সরকার। শূন্য পদে দু-একজন নতুন শিল্পী মাইহার মিউজিক কলেজ থেকে নিয়োগ করা হয়েছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আবার সব বাদ্যযন্ত্রের শিল্পী পাওয়াও কঠিন। আলাউদ্দিন খাঁর সৃষ্টি করা বাদ্যযন্ত্রগুলির অনেকগুলিই (জলতরঙ্গ ও সেতার-ব্যাঞ্জো ছাড়া) অভিজ্ঞ শিল্পীর অভাবে নিশ্চুপ।

উস্তাদ আলাউদ্দিন খাঁ ও তাঁর কিংবদন্তি শিষ্য-শিষ্যাদের মাধ্যমে অসংখ্য শিল্পী তৈরি হয়েছে, অনেকেই পরবর্তীতে বিশ্ববন্দিত। এঁদের জীবন ও কাজ সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত প্রচলিত। যার অনেকটাই গবেষণালব্ধ অভিজ্ঞতা থেকে সুদূর অভিসারী। মাইহারনামা-র মিথের অলিগলিতে বিভিন্ন তথ্য ও ঘটনার পারম্পর্য বিচার সহজ কাজ নয়।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি