মহাবলী হনুমান

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সঞ্চারী ভট্টাচার্য
প্রকাশক অতঃপর

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মহাবলী হনুমান 

সঞ্চারী ভট্টাচার্য্য 

পৌরাণিক গ্রন্থ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চিরঞ্জীবীদের অন্যতম শ্রী হনুমানকে কলিযুগের রক্ষাকর্তা হিসাবে মান্যতা দিয়ে থাকেন বিশ্বব্যাপী অগণিত মানুষ। সুবিশাল ভারতবর্ষ সহ সমগ্র পৃথিবীর নানা দেশে নানা প্রান্তে নিত্য পূজা হয়ে থাকে তাঁর। শ্রী রামের দাস তথা ভক্ত শিরোমণি ও মহা শক্তির অধিকারী শ্রী হনুমান তাঁর ভক্তের মন থেকে দূর করেন ভয়, ব্যাধি মুক্ত করে বল জোগান দুর্বলকে, সংকট থেকে উদ্ধার করেন তাঁর শরণাগতকে, এমন বিশ্বাস থেকেই কোথাও তিনি পূজিত হন বজরংবলী রূপে, কোথাওবা সংকটমোচন রূপে। রামায়ণ পরবর্তী মহাভারত-এর মতো মহাকাব্য সহ একাদিক পৌরাণিক গ্রন্থ থেকে শুরু করে বিভিন্ন লোককথায় ছড়িয়ে আছে তাঁর মহিমান্বিত ঘটনাবলী। তাঁর জন্মরহস্য, জন্মস্থান, চিরঞ্জীবী হিসাবে বিদ্যমানতা, ইত্যাদি নিয়ে বিভিন্ন মত পাওয়া যায় বিভিন্ন গ্রন্থ ও লোকগাথায়। তাঁর অগণিত ভক্ত ও কৌতূহলী পাঠকদের কথা ভেবেই সেই সকল তথ্য ও জনশ্রুতি পর্ব অনুসারে সাজিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে এই গ্রন্থে।

লেখক পরিচিতি : 

সঞ্চারী ভট্টাচার্যের জন্ম, ১৯৯০ সালের ৩ রা জানুয়ারি কলকাতায়। সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগ থেকেই লেখালেখির শুরু। বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সাহিত্যের পাতায় ও একাধিক সাহিত্য পত্রিকায় কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশ হয়ে থাকে নিয়মিত। ওঁর একক বই প্রথম প্রকাশিত হয় ২০২০ সালে, খোয়াই পাবলিশিং হাউস থেকে 'মেহেরুন্নিসা'। তারপর ২০২১ এ বসাক বুক স্টোর থেকে 'কর্নিকার ল্যাপটপ', ২০২২ এ 'শঙ্কা অভিশঙ্কা' ও ২০২৩ এ 'অভিশপ্ত অশরীরী' নামে দুটি বই প্রকাশিত হয় সিমিকা পাবলিশার্স থেকে। ২০২৪ এ বরানগর দর্পণ প্রকাশনা সংস্থা থেকে 'যে রাতের ভোর নেই', একতারা প্রকাশনী থেকে 'তন্ত্র পঞ্চক', টাইমলাইন প্রকাশনী থেকে 'নিশি নিলয়', নতুন লেখনী প্রকাশনা সংস্থা থেকে 'প্রেত নিশিথে' প্রকাশিত। ২০২৫ এ অনুভূতি প্রকাশনী থেকে 'সন্দর্ভে শয়তান' প্রকাশিত হয়েছে।

গত কয়েক বছরে বাংলাদেশ এর বাংলা প্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে 'সেই অভিশপ্ত বাড়ি', 'পর্তুগালের ভয়ঙ্কর', 'প্রহরনিশির রক্তখেকো', নামে বইগুলি। প্রতিলিপিতে নিয়মিত লেখেন, সেখানে ওঁর পাঠকসংখ্যা ষোলো লক্ষেরও বেশি।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি