বাংলার ভূত
পৃথ্বীরাজ সেন
বাংলা সাহিত্যে ভৌতিক গল্প রয়েছে অগুনতি, প্রসিদ্ধ লেখকদের জনপ্রিয় গল্পের পাশাপাশি প্রচলিত গল্পও। ভৌতিক গল্প পড়ে ভয়মিশ্রিত আনন্দ পেতে ভালোবাসেন অনেকেই। কিন্তু এমন কিছু মানুষ আছেন যাঁরা কল্পিত গল্পের থেকেও সত্য নির্ভর ভৌতিক গল্প পড়তে বেশি পছন্দ করেন। সেইসব পাঠকদের জন্যই গল্প আকারে দুই মলাটে বন্দি হয়েছে বাংলার অতি পরিচিত ও ঐতিহ্যশালী কিছু বাড়ির ভৌতিক ও অলৌকিক ঘটনার জনশ্রুতি এবং সংবাদমাধ্যমে উঠে আসা শিহরণ জাগানো কিছু ঘটনা, যা পড়ে বা শুনে সাহসী বুকও কেঁপে উঠবে নিশ্চিত। তেমনই সত্য নির্ভর দশটি গল্প নিয়ে বইটির নামকরণ হয়েছে 'বাংলার ভূত'।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি