বিধু ডাকাতের সিন্দুক

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Madhusudan Ghati
প্রকাশক অতঃপর

মূল্য
₹175.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বিধু ডাকাতের সিন্দুক 

মধুসূদন ঘাটী 

একই মলাটে প্রকাশ পেল মধুসূদন ঘাটীর দুটি মনোরম উপন্যাস 'পোড়ো বাড়িতে কারা থাকে' ও 'বিধু ডাকাতের সিন্দুক'। বইয়ের নামকরণ করা হল 'বিধু ডাকাতের সিন্দুক'।

পোড়ো বাড়িতে কারা থাকে' একটি অ্যাডভেঞ্চারের গল্প। গায়ে যেমন কাঁটা দেবে তেমনিই পড়া শেষ না হওয়া পর্যন্ত ছাড়তেই চাইবে না উপন্যাসটি। এখানেও কয়েকজন ছোটোদের মিলিত অনুসন্ধিৎসা সফলতার মুখ দেখবে। ছোটোরা পুরস্কৃত হবে। ডাকাতদের পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার রোমহর্ষক কাহিনি আছে উপন্যাসটিতে। ভালো লাগবে ছোটোদের। অপর উপন্যাস 'বিধু ডাকাতের সিন্দুক', যেখানে একজন সাধারণ ছাপোষা মানুষের দুর্ধর্ষ ডাকাত হয়ে ওঠার গল্প আছে। ডাকাতদের জীবন-যাপন যেমন আছে আবার সেই ডাকাতির অর্ধেকটাই প্রত্যন্ত গ্রামের গরীব দুঃখীদের মধ্যে বিতরণ করার মধ্য দিয়ে ছোটোদের কাছে ভালো ডাকাতের সাক্ষাতও মিলবে। সব মিলিয়ে উপন্যাসটি ছোটোদের মন ভালো করে দেবে। দুটি উপন্যাসেই ডাকাতের দেখা মিলবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি