রঙ্গ দেখেই অঙ্গ জ্বলে?
সুনৃতা মাইতি
যা দেখেছেন তাই অক্ষরে লিপিবদ্ধ করবার চেষ্টা করেছেন। লেখকের প্রতিটি লেখাই আমাদের খুব চেনা, খুব জানা। কিন্তু তাতে আছে লেখকের নিজের ভাষ্য ও কৌতুকের ঘনঘটা। পাঠক সহজেই নিজের পরিপার্শ্বের সাথে মিলিয়ে দেখতে পারবেন আর পড়তে পড়তে তার মনে হবে এ যেন আমাদেরই কথা। জুগাড়, অথ বিবাহ কথা, লেয়ার, পজিটিভিটি, ঘেঁটে ঘ কিংবা মটকা গরম জাতীয় লেখাগুলোর মধ্যে লেখক উদার হস্তে ঢেলে দিয়েছেন উইট, হিউমার ও স্যাটায়ার। যা পড়ে থাকে এককোণে সেই সব অকিঞ্চিৎকর বিষয়গুলো যখন ছাপার অক্ষরে উঠে আসে তখন ভালো লাগে বইকি। যে শব্দ সাহিত্যে ব্রাত্য, অথচ দৈনন্দিন জীবনে আমাদের নিত্যসঙ্গী তা যখন বিশেষ মর্যাদা পেয়ে লেখার ভাষায় উঠে আসে তখন তা মনোগ্রাহী হতে বাধ্য। এখানেই লেখকের বিশেষত্ব বা লেখাগুলোর শক্তি।
নানা সময়ে নানা বিষয় নিয়ে লিখেছেন ও লিখে চলেছেন শ্রীমতী সুনৃতা মাইতি। তাঁর অজস্র লেখার মধ্য থেকে উল্লেখযোগ্য লেখাগুলো বেছে নিয়ে মলাট-বন্দী হয়ে নামকরণ পেয়েছে 'রঙ্গ দেখে অঙ্গ জ্বলে?'।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি