দুই বাংলার বেকারিনামা ১

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দামু মুখোপাধ্যায়
প্রকাশক ৯ঋকাল বুক্‌স

মূল্য
₹750.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

দুই বাংলার বেকারিনামা ১ 

সম্পাদনা : দামু মুখোপাধ্যায়, শেখ সাইফুর রহমান 

আমাদের দুই বাংলায় বেকারি শব্দটির সঙ্গে অবশ্য পরিচয় পাউরুটি দিয়েই। আর পাউরুটি আমাদের চিনিয়েছে পর্তুগিজরা। সেই পাউরুটি এখন আমাদের প্রাত্যহিক জীবনের অংশ বিশেষ। আস্তে আস্তে কুটিরশিল্প থেকে তার কর্পোরেটায়নও হয়েছে। হাতকে বিরাম দিয়েছে মেশিন। সে-ই এখন বিশ্বকর্মা।

উষ্ণ হাওয়ায় সেঁকা নানারকম খাবারদাবার তৈরির প্রতি ভাঁজে জড়িয়ে গিয়েছে অযুত জীবনকাহিনি। মালিক, কারিগর, দোকানী ছাড়াও আছেন ফেরিওয়ালা, কাঁচামালের জোগানদার এবং সর্বোপরি গ্রাহক-বেকারি ব্যবসার রন্ধ্রে রন্ধ্রে তাদের নানান উপাখ্যানের মেলা। কেক রুটি পাইয়ের চেয়ে কোনও অংশে কম নয় তার স্বাদ। সেখানে আঞ্চলিক ও পারিবারিক ইতিহাস যেমন আছে, তেমনই আছে বেকারি আর তার অনুষঙ্গ হিসেবে বিচিত্র রঙের গল্পমালা, যা পড়তে পড়তে উন্মোচিত হয় ভাটির আড়ালে থাকা এক অজানা পৃথিবীর ঝলক। দুই খণ্ডে মুখরোচক সব লেখায় ঠাসা। যা কি না অতীতমুখী বাঙালিকে আরও একবার ফিরে দেখার সুযোগ করে দেবে পিছনপানে। স্মৃতি উসকে যেমন পুলকিত করবে, তেমনই করবে মেদুরও।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি