কলিকাতার হাসনহাটী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দেবযানী ভট্টাচার্য
প্রকাশক বইদেশিক

মূল্য
₹470.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কলিকাতার হাসনহাটী 

দেবযানী ভট্টাচার্য 

কলিকাতার হাসনহাটী" 

প্রকৃতপ্রস্তাবে এক তালাশকে দুই মলাটে ধরেছে। 

কোন সে তালাশ? কীসের সেই খোঁজ? 

বস্তুত আঠারো এবং উনিশ এই দুই শতকের নির্দিষ্ট এক সময়কালে, কলকাতায় মুসলমান সম্প্রদায়ের সাকিন ঠিকানা, সেই ঠিকানায় তাঁদের হাজির হওয়ার সন-তারিখ, সেই সাকিনে তাঁদের বসবাসের প্রকৃতি এবং নিত্যযাপনের বিবিধ অনুষঙ্গ, জন্ম থেকে মৃত্যু অবধি অন্তঃসাম্প্রদায়িক সামাজিকতা ও অনুশাসন, এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মন মানসিকতা সামাজিক দায়বদ্ধতা, অশিক্ষা কুশিক্ষা সুশিক্ষা, ধর্ম অধর্ম ধর্মীয় সহিষ্ণুতা অসহিষ্ণুতা, আনন্দ বেদনা অভিমান ক্ষোভ হিংসা এ-সমস্তই খুঁজে ফিরেছে বইটি। 

এবং সেই খোঁজের মধ্যে স্পষ্টত এটুকু অন্তত বোধগম্য যে, আমরা যেমন তাঁদের খুঁজছি আজকের সময়ে দাঁড়িয়ে, ঐ শতকগুলিতে, মুসলমান মানুষজন নিজেরাও খুঁজে ফিরেছেন তাঁদের আত্মপরিচয়, তদানীন্তনের নিরিখে। 

সবে মিলে এই যে অন্বেষালব্ধ সম্পদ, অপরিচিতির আঁধার ভুবন পেরিয়ে তা কোন সু-বোধের ঊষালোকে আমাদের পৌঁছে দেয়, আদৌ দেয় কি না, সেটিই পরখ করে দেখা যাক। 


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি