পীঠস্থানের ঐতিহাসিক তত্ত্ব ও চামুণ্ডা
অমূল্যচরণ বিদ্যাভূষণ, শীতলচন্দ্র চক্রবর্তী, দীনেশচন্দ্র সরকার, ধ্যানেশনারায়ণ চক্রবর্তী
সম্পাদনা — সৌমক পোদ্দার
সতীর দেহত্যাগ, শৈবধর্ম্মের জন্য আত্মোৎসর্গেরই চূড়ান্ত দৃষ্টান্ত। খ্রীষ্টধর্ম্মের martyrdom বা ধর্মার্থ প্রাণোৎসর্গের যে সকল ঘটনার কথা জানা যায়, সতীর শিব ভক্তিতে জীবন বিসর্জন তদনুরূপই আত্মোৎসর্গের ঘটনা। সতীর প্রাণ বিসর্জনে শৈবধর্মে যে নব প্রাণের সঞ্চার হয়, তাহা হইতেই অভিনব শাক্তধর্মের উৎপত্তি হইয়াছে।... বুদ্ধদেবের দেহাবশেষ যে বিভক্ত হইয়া বিভিন্ন স্থানে সমাহিত হওতঃ পুণ্য বৌদ্ধ মহাতীর্থ সকলের প্রতিষ্ঠা করিয়াছে, তাহাতে আমরা উল্লিখিত সতীদেহের দৃষ্টান্ত স্পষ্টরূপেই অনুকৃত দেখিতে পাই। খ্রীষ্টধর্মে মহাজনদিগের (Saints) দেহাস্থি সকলের (relics) সংরক্ষণ ও তৎসমস্তের প্রতি ভক্তি প্রদর্শনের যে প্রথা প্রচলিত আছে, তাহাতেও সতীদেহের প্রতি অর্হণারই অনুকৃতি দেখিতে পাওয়া যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি