বই ও পাঠের ভবিষ্যৎ ১
সম্পাদনা : সঞ্জীব মুখোপাধ্যায়
পৃষ্ঠা সংখ্যা : ৩৫২ পৃষ্ঠা।
বই তো পড়ার জন্যেই, কিন্তু কেন পড়ি, কীভাবে পড়ি? পাঠের রুচি একটু একটু করে তৈরি হয় এবং বদলায়ও। শ-খানেক বছর আগে পাঠক আর পাঠিকারা কি একই ধরনের বই পড়ত? ছোটদের হাতেই-বা তুলে দেওয়া হত কীধরনের বই? আইন করে কেন পোড়ানো হয়, নিষিদ্ধ হয় বই? প্রযুক্তির উন্নতি ও মাধ্যমের বদলেও কি ঘটে যায় না পাঠকসত্তার রূপান্তর? কিংবা মস্তিষ্কের মধ্যে ঘটে চলা পঠনক্রিয়ার স্নায়বিক কৌশলই-বা কেমন? এ ছাড়াও আছে, বিদ্যাসাগরের 'লেখক ব্যবসায়ী' হয়ে ওঠার সবিস্তার বিবরণ এবং রবীন্দ্রনাথের দ্য পোস্ট অফিস আইয়ারল্যান্ডের প্রথম মহিলা পরিচালিত 'কুলা প্রেস' থেকে প্রকাশের ইতিবৃত্ত। এই সুবৃহৎ নির্ঝর সংকলনে সাতটি পর্বে বিন্যস্ত হয়েছে তেরোটি প্রবন্ধ, ন-টি বইয়ের আলোচনা এবং বিষয়ভিত্তিক কয়েকটি শব্দের সংক্ষিপ্ত টীকা (যেমন বিদ্যাসাগর সর্ট ইত্যাদি)। সঙ্গে অধুনালুপ্ত অবভাস পত্রিকার পূর্ণাঙ্গ সূচি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি