অপ্রকাশিত-অগ্রন্থিত শান্তিনিকেতন ও রবীন্দ্রস্মৃতি
সম্পাদনা : দেবাঙ্গন বসু
সুবৃহৎ এই সংকলনে প্রথম গ্রন্থভুক্ত হল এযাবৎ অপ্রকাশিত ষোলোটি বাংলা ও দুটি ইংরেজি স্মৃতিধর্মী রচনা। সঙ্গে অগ্রন্থিত আরও তেরোটি বাংলা ও তিনটি ইংরেজি স্মৃতিকথা। এ ছাড়া প্রায় প্রতিটি লেখায় যুক্ত হয়েছে প্রয়োজনীয় টীকা, সম্পাদকের একটি বিশ্লেষণধর্মী নিবন্ধ, দুর্লভ বেশ কিছু আলোকচিত্র এবং শান্তিনিকেতন-বিশ্বভারতী বিষয়ক প্রায় চারশো বই ও পত্রপত্রিকার পঞ্জি। শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠাকাল থেকে রবীন্দ্রতিরোধান পর্যন্ত প্রথম ষাট বছরের নানা ঘটনা এই সংকলনে গৃহীত হয়েছে প্রত্যক্ষদর্শীর স্মৃতিসূত্রে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি