আপনপাঠ প্রবন্ধ সংকলন-এ নতুন সংযোজন
তর্কে বিতর্কে জ্যোতির্বিজ্ঞান
গৌতম গঙ্গোপাধ্যায়
ব্লার্ব :
আধুনিক বিজ্ঞানের জন্মের সূচনাতে আছে জ্যোতির্বিদ্যার দুই বিতর্ক। সেই দুটি সহ জ্যোতির্বিদ্যাতে আরও কয়েকটি সুপরিচিত বিতর্কের খবর এই বইতে পাওয়া যাবে। বিজ্ঞান কেমনভাবে এগোয় তার পরিচয় দেবে, এবং একই সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তনেরও ইতিহাস শোনাবে ‘তর্কে বিতর্কে জ্যোতির্বিজ্ঞান’।
বই প্রসঙ্গে :
চার শতাব্দী আগে দুটি বিতর্কে জয়লাভ করে আধুনিক বিজ্ঞানের সূচনা করেছিল জ্যোতির্বিদ্যা। তারপর থেকে তা আরও নানা বিতর্কের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। বিতর্কে কখনও দুই পক্ষ মুখোমুখি হয়েছেন, কখনও আড়াল থেকে যুক্তিজাল বিস্তার করেছেন। কখনও বা সরাসরি বিতর্কের কোনো সুযোগ ছিল না, দুই প্রতিপক্ষের মধ্যে ছিল কয়েক শতাব্দীর ব্যবধান। প্রতিষ্ঠিত বিজ্ঞানীর সঙ্গে বিতর্কে অধিকাংশ ক্ষেত্রে জয় হয়েছে তারুণ্যের, পর্যবেক্ষণ ও প্রমাণ সেই দিকেই গেছে। তাই আধুনিক বিশ্বতত্ত্বের জনক আইনস্টাইনকেও সেই বিষয়েই ভুল স্বীকার করতে হয়েছে। সেই সব বিতর্কের মধ্যে কয়েকটিকে নিয়ে এই বই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি