এঙ্গেলস বিরোধিতার জবাবে : মার্কস ও এঙ্গেলসের দ্বিবাচনিক সহযাত্রা
সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
বিগত শতাব্দীর শুরু থেকেই এঙ্গেলস বনাম মার্কস তত্ত্বকে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বলা হয়েছে, এঙ্গেলস মার্কসের তত্ত্বকে বিকৃত ও তরল করে দিয়েছেন। এই বইতে লেখক এই মার্কসবাদ-বিরোধী প্রচেষ্টার সীমাবদ্ধতাকে উন্মোচন করেছেন প্রচুর তথ্য-তত্ত্ব-যুক্তির সাহায্যে। পাশাপাশি এঙ্গেলসকে কেন মার্কসের স্যাটেলাইট হিসেবে ভাবাটাও ভুল–সেদিকেও নজর দিয়েছেন। লেখক প্রতিষ্ঠা করেছেন মার্কসের সঙ্গে তার দ্বিবাচনিক সহযাত্রাকে প্রচুর চিঠি, স্মৃতিচারণা ও তাদের দুজনার লেখার সূত্রে। এঙ্গেলসের প্রতিভা-নিজস্বতা-মৌলিকত্বের দিকেও নজর দিয়েছেন তার অর্থনীতি-ইতিহাস-নৃতত্ত্ব-দর্শন-রাজনীতি বিষয়ক রচনাগুলির সূত্রে। বইটি বাংলা ভাষায় মার্কসবাদ-চর্চার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত লিখেছেন: ‘বাংলায় এই ধরনের উচ্চ মানের কাজ বড়ো একটা চোখে পড়ে না’।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি