সমাজের সাত কথা
সম্পাদনা : শ্রাবনী রায় গুপ্ত
শ্রাবনী রায় গুপ্তের সম্পাদনায় এবং 'কথাকাহন প্রকাশনী' থেকে প্রকাশিত 'সমাজের সাত কথা' মূলত সময় ও বাস্তব সমাজের এক জীবন্ত দলিল। এই সংকলনটিতে স্থান পেয়েছে একদল লেখকের সৃজনশীল লেখনী। যেখানে সমকালীন সমাজের নানা বৈষম্য, অন্যায়, অধিকারের লড়াই, প্রতিবাদ এবং মানুষের সুখ-দুঃখের অভিজ্ঞতার বাস্তব প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে।