শিক্ষিত ভিখারির স্বপ্ন ভাঙা সিঁড়ি
মহম্মদ দবির হোসেন (দ্রাবিড়)
মহম্মদ দবির হোসেন (দ্রাবিড়)-এর কলমে রচিত 'শিক্ষিত ভিখারির স্বপ্নভাঙ্গা সিঁড়ি' উপন্যাসটি আমাদের চেনা সমাজেরই এক নির্মম ও বাস্তব প্রতিচ্ছবি। উচ্চশিক্ষার অহংকার আর জীবনের কঠিন বাস্তবতার নিষ্ঠুর টানাপোড়েনে পিষ্ট এক যুবকের জীবনসংগ্রাম এই কাহিনীর মূল সুর। সমাজের তৈরি করা অসমতার দেওয়ালে যখন মধ্যবিত্তের ডানা ভাঙা স্বপ্নগুলো প্রতি পদে হোঁচট খায়, তখন আত্মিক অস্তিত্বের লড়াই ঠিক কী রূপ নেয়, তারই এক মর্মস্পর্শী প্রকাশ ঘটেছে এই উপন্যাসে। রোহিতের উচ্চশিক্ষা অর্জনের পথচলা, তার আত্মত্যাগী পিতার স্বপ্নপূরণের নিরলস প্রয়াস এবং প্রিয়ার সাথে এক পবিত্র প্রেমের অমূল্য টান-সব মিলিয়ে উপন্যাসটি জীবনের এক গভীর সত্যকে উন্মোচন করে। লেখকের সাবলীল লেখনীতে ফুটে উঠেছে এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার আকুল প্রার্থনা এবং নিয়তির সাথে এক চিরন্তন আপসহীন লড়াইয়ের জীবন্ত দলিল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি