সাদাজন্ম প্রজাপতি আয়ু
পিয়াংকী
প্রচ্ছদ : ঋতুপর্ণা খাটুয়া
বইটির শুরুর গদ্যটি পড়ে নিন --
"নীহারিকা অথবা উল্কাপাত যে পুরুষটিকে ঘিরে আছে উপোষী জ্যোৎস্না তাঁর হাতে এখন একগোছা শালুক,নাভিতে পদ্মবন।দু'হাতে জল সরিয়ে সরিয়ে সে খুঁজে তুলছে প্রবাল।অন্তিম গোধূলিতে তাঁর দেহ জুড়ে অশ্বগন্ধা নারীর উর্বর বন্দর।বুকের ভিতর গাঢ়তর গোলাপি হরতাল আর করতলে কৃষ্ণকথা।কাঠামোয় বর্ষা নেমেছে,অকালসন্ধ্যার ভৌম দোষ উপেক্ষা করেই সে এসেছে খানিক জিরিয়ে নিতে।কপাল জুড়ে তিলকজন্ম।চোখে উপচানো খিদে আর হাহাকার।
বৃষ্টিফোঁটা গায়ে এই পুরুষ কি ব্রহ্ম নাকি বালিয়াড়ির লবণ?আপাতত সম্রাজ্ঞীর শয়নক্ষে তাম্রপাত্রে রাখা এক গণ্ডুষ জল,ভেসে আছে কাঠচাঁপা।বিগ্রহহীন মন্দিরে কে যেন ছড়িয়ে দিয়েছে ঝিনুক।তাঁর গরদ ধুতি,উত্তরীয় আর হাতের শালুকের ভিতর ঢুকে যাচ্ছে ফিরতি পথের সূর্যঘুম"।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি