যা আছে তা একটা অপেক্ষা
অমিতাভ দাস
প্রচ্ছদ : ঋতুপর্ণা খাটুয়া
অমিতাভ দাসের লেখা মুক্তগদ্যের বই।
,'বন্ধুকথা' থেকে কিয়দংশ ---
"বই-ই বন্ধু সেই ছোট্টবেলা থেকে। সেখানেই আমি নীরব বিজনে যেটুকু আশ্রয় পাই বা পেয়েছি। আমার বন্ধু রবীন্দ্রনাথ। তাঁর গান।আমাকে বাঁচিয়ে রেখেছে। আরো কটা দিন বাঁচতে চাই তাঁর রচিত গান শুনবো বলে।আমার বন্ধু ঠুমরী-গজল।রাতের পর রাত সুরের তরঙ্গ বৈভব মাতাল করেছে আমায়।আমার বন্ধু নিখিল ব্যানার্জির সেতার,চৌরাশিয়ার বাঁশি,ভি জি যোগের ভায়োলিন।আমার বন্ধু আমার বাড়ির পালিত বিড়াল দুটো। পাড়ার কুকুর ব্যাকা,লালু ও কালু।খুব গভীর শীতের রাতে যখন বাড়ি ফিরু,বা বৃষ্টিতে ভিজতে ভিজতে----জানি পেছনে কেউ না কেউ আসছে--লালু কালু বা ব্যাকা।ছুটতে ছুটতে আসছে।ওদের মতো কেউ ভালোবাসতে পারে না। ওদের মতো বড় বন্ধু আর কোথায়?বিপদের দিনে বন্ধু চেনা যায়।আমিও চিনেছি।সবাই নয়,কেউ কেউ বন্ধু হয়।..."
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি