রূপম অন দ্যা রকস্

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রূপম ইসলাম

মূল্য
₹700.00 ₹750.00 -7%
ক্লাব পয়েন্ট: 20
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রূপম অন দ্যা রকস্ 

রূপম 

তিনি ধূমকেতুর মতো ঝোড়ো উন্মাদনায় বঙ্গ সংস্কৃতিতে প্রোথিত করেছেন 'রকস্টার', এই প্রায় অপরিচিত শব্দবন্ধটি। গান তৈরি, গায়নশৈলী এবং মঞ্চ উপস্থাপনে তাঁর কার্যকলাপকে তো প্রায় প্রথাধ্বংসী বিপ্লব-ই বলা চলে। তরুণ প্রজন্মের সর্বস্বীকৃত 'আইকন', সমস্যা সমাধান কলামেও '১৯২০' চায় রূপমের ম্যাজিক টাচ। কিন্তু এই মাতামাতির বাইরেও তাঁর একটা নিভৃত 'একলা ঘর' থেকে যায়, যেখানে তিনি প্রায় স্বগতোক্তি করেন 'জীবন চলছে না আর সোজা পথে', সব স্বীকৃতিকে নস্যাৎ করে লিখে দেন- 'চর্চিত চৌহদ্দিকে উপহার ভেবো না।' কখনও বা গানের পঙক্তিতে ধরা না দিয়ে 'আসল রূপম'-এর এই স্বমূল্যায়ন বেরিয়ে আসে গদ্য লেখায়। সেই লুকিয়ে থাকা আসল লোকটাকে জনসমক্ষে হাজির করছিলেন তিনি এফ এম শো 'RUPAM ON THE ROCKS'-এ নিয়মিতভাবে। কালের নিয়মে সেই শো-এর মেয়াদ ফুরলেও শ্রোতাদের অকুণ্ঠ ভালবাসা এবং সমর্থন তাঁর মনের মধ্যে চালু করে রাখল এই অনষ্ঠানটিকে। জমা হতে থাকল আরো অনেক কথা, অজানা তথ্য, অনুভূতি। এই সব নতুন অপরিচিত এপিসোড নিয়েই যেন এই বইয়ের পাতায়-পাতায় প্রাণ প্রতিষ্ঠা সেই জনপ্রিয় অনুষ্ঠানের। থাকছে তাঁর অপ্রকাশিত গান, গদ্যরচনা, প্রবন্ধ এবং প্রচুর ছবি। বাংলা রক প্রেমীদের কাছে এক 'আনন্দ' উপহার। 

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36442
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই