পটে লিখা : রূপ, অরূপ আর স্মৃতির কহন

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মনোসিজ মজুমদার
প্রকাশক রাবণ প্রকাশন

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

পটে লিখা : রূপ, অরূপ আর স্মৃতির কহন 

মনসিজ মজুমদার 

প্রচ্ছদ : অরিন্দম নন্দী 

বড়োরা কি ছোটোদের মতো ছবি আঁকতে পারেন? বয়সের ফারাক কী করে দূরে নিয়ে যায় আঁকাজোকাকে? বিমূর্ত ছবিই বা ঠিক কোন ভাষায় কথা বলে? এই সব প্রশ্নের উত্তরসন্ধানের সমান্তরালে বর্ষীয়ান কলা-আলোচক দেখার প্রয়াস নিয়েছেন ভ্যান গখের মতো শিল্পীর বিপন্নতার শিকড়ে পৌঁছনোর। শিল্পে আধুনিকতাবাদের চিরিকালীন প্রহেলিকার সামনে কখনও দাঁড়িয়েছেন আলোচক, কখনও বা এই কলাতত্ত্বের ‘গ্রটেস্ক’ রূপটির উপস্থাপনা করেছেন অনবদ্য ভঙ্গিমায়। হুসেন ও নগ্নতা বিতর্কের দিনগুলিতে লেখা সাহসী নবন্ধের পাশেই এই বইতে স্থান পেয়েছে উত্তরাধুনিক ছবি সংক্রান্ত ভাষ্য। প্রাসঙ্গিক ভাবে উঠে এসেছে তসলিমা নাসরিন সংক্রান্ত বিতর্কের পর্যালোচনাও। ভারতীয় ছবির ‘আধুনিকীকরণ’ থেকে নকল ছবির বাজার পর্যন্ত চারিয়ে গিয়েছে তাঁর দৃষ্টি। ছবি যে নিছক ‘পটে লিখা’ আঁচড়ের সমাহার নয়, তা বুজ্ঝতে যেমন সাহায্য করে এই সংকলন, তেমনই পাঠককে দাঁড় করায় আর্টের নৈঃশব্দ ও তার মধ্যে নিহিত সত্যের সামনে।  

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি