কথার কথা নয় : জঙ্গল থেকে জঙ্গি, নানাবিধ নিবন্ধাবলি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সুরবেক বিশ্বাস
প্রকাশক ঋত প্রকাশন

মূল্য
₹555.00 ₹600.00 -8%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কথার কথা নয় : জঙ্গল থেকে জঙ্গি,  নানাবিধ নিবন্ধাবলি

সুরবেক বিশ্বাস 

প্রচ্ছদ : দেবাশিস সাহা 

নাগা ব্যাটেলিয়ন থেকে নীরজ চোপড়া, সিঙ্গুর আন্দোলন থেকে স্বপন কুমার, বুদ্ধদেব গুহর প্রেমের উপন্যাস থেকে বিজেপির নির্বাচনী রণকৌশল— এমন বিচিত্র বিষয়ের সম্ভার এই নিবন্ধ সঙ্কলনের দুই মলাটে বন্দি। এই প্রতিটি বিষয় নিয়ে আলোচনা-বিশ্লেষণ-পর্যবেক্ষণ-মন্তব্যে লেখক- সাংবাদিকের বিচরণ সমান স্বাচ্ছন্দ্যে। বহুমুখিতাই তাঁর ইউএসপি। তথ্য পেশ করে ও যুক্তি সাজিয়ে তিনি জানিয়ে দেন, ইন্দিরা গান্ধী হত্যাজনিত সহানুভূতির হাওয়া অন্তত পশ্চিমবঙ্গে ১৯৮৪-র লোকসভা ভোটে কাজ করেনি। ২০১৯-এর লোকসভা ভোটের আগে তাঁরই উত্তর-সম্পাদকীয়তে পূর্বাভাস ছিল বাম থেকে রামে রূপান্তরের। সমাজে আড়ালে থেকেও যাঁরা হিরো, তাঁদের প্রসঙ্গে তিনি অনায়াসে আনতে পারেন ক্রিকেটার যশপাল শর্মার নাম। পহেলগামে জঙ্গি হামলার অব্যবহিত পরে তৈরি হওয়া ন্যারেটিভ  নিয়ে তাঁর বিস্ময়, ‘এখনও শুধুই ঘৃণা, চেতনার উত্তরণ নেই কোনও!’ নকশাল আন্দোলনের সুবর্ণজয়ন্তীতে লালগড় আন্দোলনের বাদ পড়াকে একটি নিবন্ধে ‘শহুরে, ভদ্রলোকি ও তথাকথিত শিক্ষিতের দীনতা’ বলে উল্লেখ করা হয়েছে। সিকি শতকেরও বেশি সময়কালের সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া জগতের ঘটনাপ্রবাহকে লেখক দেখেছেন ও বুঝেছেন নিজের মতো করে এবং সে ভাবেই দেখিয়েছেন ও বুঝিয়েছেন পাঠককে। এই বই তারই দলিল।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি