কলিকাতার ইতিবৃত্ত ও অন্যান্য রচনা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
প্রাণকৃষ্ণ দত্ত
প্রকাশক পুস্তক বিপণি

মূল্য
₹599.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কলিকাতার ইতিবৃত্ত ও অন্যান্য রচনা 

প্রাণকৃষ্ণ দত্ত 

দেবাশিস বসু সম্পাদিত 

হাটখোলার দত্তবংশের একটি জ্ঞাতি শাখায় প্রাণকৃষ্ণ দত্তের (১৮৫১-১৯০৯) জন্ম। আজন্ম সাহিত্যরসিক প্রাণকৃষ্ণ কৈশোর-যৌবনের সম্মিলগ্নে প্রকাশ করতেন কবিতা-পত্রিকা, লেখেন বদমাএস জব্দ শীর্ষক না-পুস্তিকা।

অনতিপরে সস্ত্রীক ব্রাহ্ম ধর্মে দীক্ষা, কেশবচন্দ্র সেনের অনুগত পার্ষদ হয়ে ওঠা। নববিধান-প্রচারক হিসেবে পরিক্রমা বাংলা-আসাম-ওড়িশার নানান প্রান্তে।

ব্রাহ্ম-মুখপত্রে প্রকাশিত হতে থাকে তাঁর ভ্রমণ-বৃত্তান্ত। ধর্মীয় বক্তৃতাও দিতেন, মদালসা-পিপাজিরাও- জরথুস্ত্র-বৈরাগী রঘুনাথ দাসের জীবনী বা অন্যান্য বিষয় উপজীব্য করে। আটান্ন বছরের অল্পায়ু পরিসীমার মধ্যেই আত্মনিয়োগ করেছিলেন বিবিধ শ্রমসাধ্য উদ্যোগে।

'কলিকাতা-অনাথ-আশ্রম' রূপায়ণ তাঁর সর্বশ্রেষ্ঠ প্রয়াস। ভালুকের কাছে প্রতিপালিত একটি শিশুকন্যাকে তিনি নিয়ে আসেন নিজের আশ্রয়ে-তাকে নিয়ে লেখেন 'ভল্লুকপালিতা কন্যা' নিবন্ধ।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি