হুয়ান রুলফোর গল্পসমগ্ৰ
সম্পাদনা : শৈবাল কুমার নন্দ
লাতিন আমেরিকান সাহিত্যে অন্যতম প্রভাবশালী লেখক হলেন মেক্সিকোর হুয়ান রুলফো। তাঁর সাহিত্যকীর্তি খুব বেশি বড়ো না হলেও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, কার্লোস ফুয়েন্তেসের মতো লেখকগণ তাঁদের লেখায় রুলফোর প্রভাব স্বীকার করেছেন। রুলফোর একমাত্র গল্পসংকলন ‘এল ইয়ানো এন ইয়ামাস’-এরই ১৭টি গল্পের অনুবাদ রয়েছে এই বইতে।
শৈবাল কুমার নন্দের সম্পাদনা করা এই বইটির গল্পগুলি অনুবাদ করেছেন—সংযুক্তা দাস, বাসুদেব দাস, মঞ্জুলেখা বেরা, দেবব্রত চট্টোপাধ্যায়, শৌভিক দে সরকার, কামারুজ্জামান, তৌফিক হোসেন, শুক্তি রায়, অরুণাভ ঘোষ, অনির্বাণ চট্টোপাধ্যায়, শৈবাল কুমার নন্দ, জয়া চৌধুরী, তৃষা দাস বেরা, সৌম্যসুন্দর মুখোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, অচিন্ত মারিক এবং অরুন্ধতী ভট্টাচার্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি