হিমালয়ের মাঝে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Sesadri Sekhar Bhattacharya Dr.

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন
হিমালয়ের মাঝে 

ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য 

"হিমালয়ের মাঝে" বইটি দুটি দীর্ঘ, কিন্তু ভিন্ন ধরণের ভ্রমণ কাহিনী নিয়ে লেখা । প্রথম ভ্রমণ কাহিনীটি গাড়োয়াল হিমালয়ের সাতটি বদ্রিক্ষেত্র ও পাঁচটি প্রয়াগ-এর প্রেক্ষাপটে রচিত । প্রতিটি বদ্রিক্ষেত্রই স্থান, কাল  ও মাহাত্মের বিচারে অনুপম । আবার পবিত্র অলকনন্দার বুকে বিভিন্ন উচ্চতায় পাঁচটি  নদীর মিলনে সৃষ্ট হওয়া পঞ্চপ্রয়াগ-এর গুরুত্বও কম নয় । হিমালয়ের পবিত্র, ধর্মীয় স্থানগুলিতে বিচরণ করলেও লেখক একজন ভ্রমণপ্রেমীর দৃষ্টিকোণ থেকেই লিখেছেন "সপ্তবদ্রি ও পঞ্চপ্রয়াগ" রচনাটি । প্রাসঙ্গিক তথ্যে সমৃদ্ধ লেখাটিতে তাই ধর্মীয় আচার বিচারের  সম্বন্ধে তেমন কিছুই উল্লেখ নেই।

বইয়ের দ্বিতীয় ভ্রমণ কাহিনীটি ভিন্ন স্বাদের, পটভূমিও বিচিত্র। হিমাচল প্রদেশের সিমলা, কিন্নৌর এবং লাহুল-স্পিতি জেলার অসাধারণ স্থানগুলিতে বৈচিত্র্যময় ও উত্তেজনাপূর্ণ ভ্রমণের প্রেক্ষাপটে  লেখা হয় দ্বিতীয় রচনাটি । শ্যামল ও রুক্ষ পাহাড়ের সৌন্দর্য,  নীলাভ ও শ্বেতবর্ণের নদীগুলির প্রাণচঞ্চল গতি, এবং অসংখ্য মঠ ও গুম্ফার বর্ণময় উপস্থিতি ছিল এই ভ্রমণের মূল কথা ।আত্মীয়, প্রিয়জনদের সান্নিধ্যে হিমাচল  প্রদেশের ভ্রমণ কাহিনীটা ছিল ভৌগলিক তথ্যসমৃদ্ধ, মজাদার এবং ঘটনাবহুল ।

উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বেড়ানোর আনন্দই অন্যরকম। তাই বারবার ছুটে যাই সেখানে নতুন কিছু  দেখার ও জানার আকাঙ্খায়  ।  হিমালয়ের সান্নিধ্যে থাকা ওই দুই রাজ্যের পটভূমিতে লেখা আমার নতুন বই পাঠকদের কাছে পাঠিয়ে দিলাম উপহার হিসেবে । 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি