দুখিয়ার কুঠি
অমিয়ভূষণ মজুমদার
'আমরা সম্ভবত ভগীরথ-বংশের সঙ্গে কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট। সেজন্য গঙ্গা আনয়নের ব্যাপারটাকেই একমাত্র বক্তব্য হিসাবে গ্রহণ করেছি। গঙ্গা এমন কিছু শান্ত বা ধীর নয়। তার গতিপথে শুধু অরণ্যই ছিল না, মানুষের আশা-আকাঙ্ক্ষায় তৈরি গ্রামও ছিল। সেসব গ্রাম নিশ্চিহ্ন করেই সে এগিয়েছে। কিন্তু পাবনী গঙ্গার কথা বলতে গিয়ে সেইসব নষ্ট-আশা মানুষের কথা চিন্তা করতে পারি না। দু-একজন জহ্নুর কথা হয়তো উল্লেখ করি, কিন্তু সবাই তো জহ্নু নয়।'
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি