দিগন্তে নিরুপমা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
MD DABIR HOSSAIN

মূল্য
₹240.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন
দিগন্তে নিরুপমা 

মহম্মদ দবির হোসেন (দ্রাবিড়) 

জীবন কেবল কিছু শব্দের বিন্যাস নয়; জীবন মানেই সুখ-দুঃখ, বিরহ, একাকীত্ব এবং না-বলা দীর্ঘশ্বাসের এক অপূর্ব কোলাজ। মো: দবির হোসেনের কাব্যগ্রন্থ 'দিগন্তে নিরুপমা' সেই চিরন্তন অনুভূতি ও অন্তরের আকুলতারই এক অনবদ্য রূপায়ণ। এই গ্রন্থের প্রতিটি পঙক্তি যেন মানুষের যাপিত জীবনের নানা রঙের এক জীবন্ত প্রতিচ্ছবি। দিগন্তের ওপারের সেই রূপসী, অধরা 'নিরুপমা' যেন মানুষের আজীবন বেঁচে থাকার, ভালোবেসে যাওয়ার এবং নিখাদ সৌন্দর্যের খোঁজ পাওয়ার এক প্রতীকী অন্বেষণ।

কবি তাঁর হৃদয়ের গভীর নীরবতা, না-বলা কথপোকথন হৃদস্পন্দনগুলোকে অত্যন্ত সুনিপুণভাবে কবিতার অবয়বে ফুটিয়ে তুলেছেন। কীসের টানে মানুষ ছুটে চলে? কেনই বা বেদনার নীল আকাশে ডানা মেলে দিতে চায়? এই কাব্যগ্রন্থে সেই উত্তরগুলোই খুব যত্নে খোঁজা হয়েছে। প্রেম, প্রকৃতি, সমাজের সংকট, মানুষের অসহায়ত্ব এবং স্মৃতির রোমন্থন-সব মিলিয়ে এটি এক মননশীল পাঠের জগত। আশা করা যায়, ব্যস্ত জীবনের এই গোলকধাঁধায় দাঁড়িয়ে এই কবিতাগুলো পাঠকের মনে এক স্নিগ্ধ পরশ বুলিয়ে দেবে, ফিরিয়ে নিয়ে যাবে ফেলে আসা কোনো চিরচেনা স্মৃতির আঙিনায়।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি