বেদ পাঠশালা
গৌরী ধর্মপাল
সম্পাদনা : রোহিণী ধর্মপাল, ব্রততি মুখোপাধ্যায়
লেডি ব্রেবোর্ন কলেজের ডাকসাইটে অথচ একেবারে আটপৌরে বিদুষী গৌরী ধর্মপাল ছিলেন সংস্কৃত সাহিত্য ও বেদের অধ্যাপিকা। বেদের স্তোত্রকে তিনি বলতেন বেদের কবিতা। রবীন্দ্রসঙ্গীতকে বলতেন রবি- সাম। কারণ উপনিষদের আলোর কথা রবির মরমিয়া লেখনীতে বাংলায় ফুটে উঠেছে। গৌরীর শিশুসাহিত্য এবং অন্যান্য লেখা পরপর সাতটি খণ্ড প্রকাশিত হয়েছে লালমাটি প্রকাশন থেকে। এইবারে, ২৫শে আগস্ট, মঙ্গলবার, তাঁর ৯৫তম জন্মদিনে ৯/২ ফার্ন রোডের বাড়িতে, জোড়বাংলায় ছাপাখানা থেকে প্রকাশ পাবে তাঁর বই 'বেদের পাঠশালা'। জীবনের শেষ কয়েক বছর তাঁর ফার্ন রোডের বাড়িতে গৌরী বেদের ক্লাস নিতেন। সেখানে আসতেন জার্মান ভাষার বিশেষজ্ঞ সুনন্দা বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা মৌ দাশগুপ্ত প্রমুখ ছোট বড়ো অনেকে। সেই পাঠশালারই কিছু কিছু টুকরো থাকবে এই বইতে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি