উপন্যাস সমগ্র ৩
দেবাশিস বন্দ্যোপাধ্যায়
সুসাহিত্যিক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসসমগ্রের কাজের যে সূচনা হয়েছিল তার তৃতীয় ধাপ এই তিন নম্বর খণ্ডটি। পর্যায়ক্রমে আমরা তিনটি উপন্যাস এখানে রেখেছি- যারা ছবি তোলাতে আসে, ছোঁয়াচে এবং সুসময়।
যারা ছবি তোলাতে আসে এবং ছোঁয়াচে পূর্বপ্রকাশিত হলেও সুসময় উপন্যাসটি ছিল হাতে লেখা একটি পাণ্ডুলিপি।
লেখকপুত্র রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আন্তরিকভাবে ঋণী। উনি পাশে না থাকলে এই উপন্যাসগুলি গ্রন্থাকারে সংকলনে অন্তর্ভুক্ত করা হয়তো সম্ভবপর হতো না।