উপকথা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শিবনাথ শাস্ত্রী

মূল্য
₹200.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

উপকথা 

শ্রীযুক্ত পণ্ডিত শিবনাথ শাস্ত্রী কর্তৃক অনুবাদিত।

গত শতকের শেষ দশকে একটি অসাধারণ সচিত্র শিশুপাঠ্য মাসিক পত্রিকা প্রকাশিত হয়েছিল বাংলা ভাষায়। নাম ‘মুকুল’।

এই সেই ‘মুকুল’, যেখানে বেরিয়েছিল উপেন্দ্রকিশোরের ছেলেদের রামায়ণের একটি অংশ, যোগীন্দ্রনাথ সরকারের 

‘মজার মুল্লুক’, রবীন্দ্রনাথের ‘কাগজের নৌকা’, কুসুমকুমারী দাশের ‘আদর্শ ছেলে’, সুকুমার রায়ের জীবনের প্রথম কবিতা ‘নদী’ এবং এমন আরও বহু চিরজীবী রচনা।

যে-মুকুলের পৃষ্ঠায় একদা বাংলা ভাষার সেরা সাহিত্যিকরা জড়ো হয়েছিলেন, সেই পত্রিকার সম্পাদনা যিনি করতেন, তাঁর নাম শিবনাথ শাস্ত্রী। সম্পাদকীয়তে তিনি তুলে ধরেছিলেন মুকুলের লক্ষ্য— ‘আমরা মানব মুকুলদিগের হস্তে জ্ঞানের 

মুকুল দিব, যাহা তাহাদের জীবনে ফুটিয়া ফুল-ফলে পরিণত হইবে।’

সেই সূত্রেই শিবনাথ শাস্ত্রী স্বয়ং কলম তুলে নিয়েছেন, বিদেশী রূপকথাকে শিশুমনের উপযোগী আকর্ষণীয় ভাষায় 

শুনিয়ে-ছিলেন তিনি। সেই ভান্ডারে অ্যান্ডারসনের গল্প ছিল, ছিল গ্রিম ভাইদেরও। এই প্রসঙ্গে মনে করা যেতে পারে যে, শিবনাথ শাস্ত্রীই 

গ্রিমদের গল্পের প্রথম বঙ্গানুবাদক।

শতবর্ষ অতিক্রান্ত সেই গল্পগুলি নিয়েই এই ‘উপকথা।’

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36442
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই