তিতিরপাখি
অগ্নি বসু
"মরমেই প্রকৃত আত্মদর্শন হয় অগ্নি বসুর কবিতায়। অভিধান থেকে দুরূহ শব্দ সংগ্রহ নয়, সচেতন চেষ্টায় কঠিন অপ্রচলিত শব্দপ্রয়োগ করে নয়, অগ্নি বসু কবিতা লেখেন সাদামাটা কথায়। কিন্তু তাঁর কবিতার ভাবটি গহন। নিরাভরণ সহজ কবিতাতে ইঙ্গিতময় চিত্রকল্প পাঠককে ভাবায়। কবি দুরধিগম্য সেখানেই যেখানে তিনি বাচনভঙ্গীতে সহজ ও নিরলংকার। যেখানে তিনি যত নিরাভরণ সেখানে তিনি ও তাঁর কবিতা তত রহস্যময়, তত অতলান্ত। অগ্নি বসুর কাব্যজগতের নিকেতনটি আলাদা। এখানে নিরক্ষরও সাক্ষর। এখানে তথাকথিত ঋদ্ধ ও শিক্ষিত পাঠকের দরকার পড়ে না। চেতনাজগতে পৌঁছোনোর মরমী গুণটি হলেই চলবে।
ধ্বনি সৃষ্টির জন্য ও কবিতাকে মাধুর্য দেবার জন্য কথায় আর ভাবে ফাঁক রেখেছেন অগ্নি বসু। আশ্চর্য space দিয়েছেন তিনি। এই ফাঁকে ফাঁকেই ধ্বনির প্রকাশ জাপানী কবিতার কথা মনে করিয়ে দেয়। অতি সহজ সরল ভাবে এটা ঘটে যাচ্ছে অগ্নি বসুর কবিতায়।
এসব কবিতার উড়ান কাল ছাড়িয়ে।"
— সোমনাথ ভরদ্বাজ
হাওড়া বিবেকানন্দ ইন্সিটিউশন
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি