দ্য কিউরিয়াস কেসবুক অফ ইনস্পেক্টর হানসিচি ১

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Kido Okamoto
প্রকাশক পত্রপাঠ

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

দ্য কিউরিয়াস কেসবুক অফ ইনস্পেক্টর হানসিচি ১ 

কিদো ওকামোতো

অনুবাদ : পার্থ দে ও অনির্বাণ ভট্টাচার্য‍্য 

এদো শহর— লণ্ঠনের মৃদু আলো, দীর্ঘ ও কম্পমান ছায়া, অসহ‍্য অশান্তির রেশ ছড়িয়ে রয়েছে চতুর্দিকে। সেই অন্ধকার ভেদ করে হাঁটেন ইনস্পেকটর হানসিচি। তলোয়ার নয়, তীক্ষ্ণ বুদ্ধি তাঁর অস্ত্র; ভয় নয়, সত্যই তাঁর পথপ্রদর্শক।

মানুষের লোভ, প্রেম, ভয়, গোপন ক্ষত এসবের ভেতরেই তিনি খুঁজে পান অপরাধের আসল মুখ। প্রতিটি রাস্তা, প্রতিটি ছায়া, প্রতিটি নিঃশব্দ মুহূর্ত যেন তাঁকে অদৃশ্য রহস্যের দিকে হাতছানি দিয়ে ডাকে।

এই কাহিনিগুলি সেই যাত্রারই অনুরণন, অপরাধের অন্ধকারে ভেসে ওঠা আলোর ক্ষীণ রেখা ও ছায়ার ভিতরে সত্যের আত্মপ্রকাশ। পুরনো জাপানের আবহে মোড়া এক কাব্যিক রহস্যজগৎ, যেখানে প্রতিটি প্রশ্নই এক নতুন দরজা, আর প্রতিটি দরজার ওপারে অপেক্ষা করে আছে একরাশ চমক। 

 রহস্যক্রম : 

▪️ওফুমির ভূত

▪️পাথুরে লণ্ঠন

▪️কাম্পেইয়ের মৃত্যু

▪️চানঘরের উপরতলার ঘর

▪️নর্তকীর অভিশাপ

▪️অগ্নিঘণ্টার রহস্য

▪️দাইমিয়োর সেবাদাসী 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি