সৈয়দ মুস্তাফা সিরাজের দুষ্প্রাপ্য থ্রিলার

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সৈয়দ মুস্তাফা সিরাজ
প্রকাশক বুক ফার্ম

মূল্য
₹370.00 ₹395.00 -6%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সৈয়দ মুস্তাফা সিরাজের দুষ্প্রাপ্য থ্রিলার 

সৈয়দ মুস্তাফা সিরাজ

প্রচ্ছদ - অর্ক চক্রবর্তী 

বাংলা গোয়েন্দা, ভৌতিক ও থ্রিলার সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দ মুস্তাফা সিরাজ। ‘বুক ফার্ম’ তাঁর জনপ্রিয় সৃষ্টিগুলোর মধ্যে থেকে এই বইয়ে বেছে নিয়েছে লেখকের তিনটে ‘হারিয়ে যাওয়া’ থ্রিলার নভেলা। সেগুলো হল, ‘অপারেশন ভালকিরি: হিটলার হত্যার চক্রান্ত’, ‘বিষাক্ত সুন্দর ফুল’ এবং ‘শঙ্খবিষ’। সৈয়দ মুস্তাফা সিরাজের এই কাহিনি প্লটের বুনট, ভাষার ছন্দময়তা ও সাবলীল কথনভঙ্গিতে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে। 

‘নেকড়ের গুহা’ কী? সেখানে ব্রিফকেসে বোমা রেখে চলে গেল কারা? সত্যিই কি হিটলারকে হত্যা করা হয়েছিল?

রাতের অন্ধকারে জোনাকি গাঁথা মুকুট পরে ঘুরে বেড়ায় কে? ‘ডাইনির বিষনখ’-- রহস্য কী? 

পুলিশ রাহুলকে এক গোপন কাজে পাঠিয়েছে ময়নাচকে। চেনা মুখগুলোর মধ্যেই কারা যেন চালায় কুখ্যাত অপরাধচক্র! গভীর রাতে ট্রাক লুট করে ড্রাইভারদের মৃতদেহ নদীর জলে ফেলে দেয় ওরা। রাহুল কি তাদের হারাতে পারবে? 

রুদ্ধশ্বাস এই কাহিনিগুলোয় মিশেছে ঐতিহাসিক চক্রান্ত, অলৌকিক ঘটনা, ম্যাজিক রিয়েলিজম, গ্রামীণ মিথ, মনস্তত্ত্ব, নিষিদ্ধ প্রেম এবং আরও কত কী! 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি