স্বপ্নদর্শন
(My Father's Dreams)
এভাল্ড ফ্লিসার
ইংরেজি ভাষান্তর : এভাল্ড ফ্লিসার ও অ্যালান ম্যাকনেস-ভাল
বাংলা ভাষান্তর : শান্তনু গঙ্গোপাধ্যায়
বয়ঃসন্ধি ছুঁয়ে থাকা একটি কিশোর। ভিতরে তার অবুঝ যৌনতার টানাপোড়েন। স্বপ্ন-বিহ্বল এই কিশোরটির কল্পনা কেবলই আবর্তিত হতে থাকে তার বাবাকে ঘিরে। একই নারীকে কামনা করে তারা দুজনেই। কিশোর নায়ক আদম আর কাহিনির স্বপ্নের নারী ইভ যেন পৃথিবীর আদিমতম দুই বাসিন্দা, দৈব অভিশাপস্পৃষ্ট।
এভাল্ড ফ্লিসারের এই আখ্যান, যাকে অনেক সমালোচক নির্দ্ধিধায় অভিহিত করেছেন তাঁর শ্রেষ্ঠতম বলে, উত্তর-আধুনিক কথাশিল্পের এক উৎকৃষ্টতম মুনশিয়ানায় ভাস্বর।
বাস্তব আর পরাবাস্তব, স্বপ্ন আর স্বপ্নের বিশ্লেষণ ফিল্মের ফ্ল্যাশব্যাক আর ফ্ল্যাশ ফরোয়ার্ডের মতো এখানে একে অপরের মুখাপেক্ষী।
ঋতবাক - এর উদ্যোগে স্বভাবস্বতন্ত্র এই প্রথিতযশা স্লোভেনীয় আখ্যানকারের এই পঞ্চম উপন্যাসটির ভাষান্তর শান্তনু গঙ্গোপাধ্যায়ের কলমে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি