সুখন-এ-গালিব
গালিব ও নির্বাচিত কাব্যসংগ্রহ
সংকলন। সম্পাদনা । অনুবাদ : শঙ্কর বন্দ্যোপাধ্যায়
মির্জা অসদুল্লাহ্ বেগ খান গালিব শুধু একটা নাম নয়, বা শুধু একজন মানুষ নন। ইতিহাসের এক বিশেষ সময়ের মূল্যবান দলিল, দূরদর্শিতার এক অসামান্য নিদর্শন, গজলে সুরা আর নারীর প্রচলিত ধারা ভেঙে এক সম্পূর্ণ নতুন ধারার প্রবর্তক, কবিতার আখরে নিজের ব্যক্তিগত দুঃখ-কষ্টকে ভুলে থাকার এক অসীম দুঃসাহস, নিজের লক্ষ্যে স্থির থাকার এক সার্থক নিদর্শন এবং সম্ভবত আজও উর্দু সাহিত্যের শেষ কথা।
প্রথম খণ্ডে তাঁর আশিটি গজলের বঙ্গানুবাদ গ্রন্থিত করা হয়েছিল, অন্যান্য গজল ও শ্যেয়র নিয়ে বাকি থেকে গিয়েছিল আরও অনেক লেখা। বাকি থেকে গিয়েছিল তাঁর চিঠিপত্র, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, রানি ভিক্টোরিয়া-কে লেখা সিপাহি বিদ্রোহের উপর তাঁর পর্যবেক্ষণ— ‘দস্তবুঁ’। তাঁর জীবনের আরও কিছু না চেনা প্রকোষ্ঠে আলোকপাতের সঙ্গে সঙ্গে, সে সমস্ত বাকি থাকা লেখার বঙ্গানুবাদও এই দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত করা হল, এবং এর সঙ্গেই তাঁর যাবতীয় সৃষ্টির তর্জমা সম্পূর্ণ হল।
তবে যাঁর লেখা নিতান্ত রাজনৈতিক কারণে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে, কী করেই বা তাঁর শেষ লেখাটিকে শনাক্ত করা সম্ভব! আপাতত এই অবধি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি