সাংখ্য-যোগ ও বৈভাষিক বৌদ্ধ : দ্বন্দ্ব-মিলের দর্শন

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Padmini Chakraborty

মূল্য
₹450.00
ক্লাব পয়েন্ট: 10
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সাংখ্য-যোগ ও বৈভাষিক বৌদ্ধ : দ্বন্দ্ব-মিলের দর্শন 

পদ্মিনী চক্রবর্তী 

বেদবাদী আস্তিক দর্শনগুলির সঙ্গে বেদবিরোধী নাস্তিক বৌদ্ধের দ্বন্দ্ব-বিরোধের ইতিহাস সর্বজনবিদিত। কিন্তু, অত্যাশ্চর্য বিষয় হল এই যে, চিরপ্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও পাতঞ্জল যোগসূত্র ও বৈভাষিক বৌদ্ধ সম্প্রদায়ের আকরগ্রন্থ বসুবন্ধু বিরচিত অভিধর্মকোশের মধ্যে যে বিপুল পরিমাণ মিল দেখা যায় তাকে শুধু সাদৃশ্য বললে কম বলা হয়। তা পারস্পরিক সাধর্ম্য। শুধু পরিভাষাগত মিল নয়, তত্ত্বের দিক থেকে পারস্পরিক নৈকট্য এবং সাধনা তথা সমাধির বিভিন্ন স্তরের মধ্যে যে অনন্যপূর্ব সামঞ্জস্য এখানে দেখা যায় তা কোনোমতেই আকস্মিক বা সমাপতনজনিত হতে পারে না। গভীরে গিয়ে সেই সাযুজ্যের শিকড় সন্ধানের উদ্দেশ্যেই এই গ্রন্থের অবতারণা। দুই যুযুধান পক্ষের মধ্যে থেকে যাওয়া সাধর্ম্য, সাধর্ম্যের অন্তরালে ফল্গুধারার মতো বয়ে চলা বৈধর্ম্য এবং বৈধর্ম্য পেরিয়ে একে অপরের ঘর–গেরস্থালির অংশ হয়ে ওঠা– এই ত্রিবেণীবন্ধনকে তার সম্পূর্ণতায় এই বইতে ধরেছেন লেখক পদ্মিনী চক্রবর্তী। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি