রক্ত ফোঁটা ফোঁটা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অনীশ দেব
প্রকাশক পত্রভারতী

মূল্য
₹150.00
ক্লাব পয়েন্ট: 10
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রক্ত ফোঁটা ফোঁটা 

সম্পাদনা : অনীশ দেব 

বাংলা সাহিত্যে ক্রাইম গল্পের সংকলন নতুন কিছু নয়। কিন্তু এই বইটি প্রথম ১৯৭৩ সালে যখন প্রকাশিত হয়েছিল তখন ব্যাপারটা হয়তো নতুনই ছিল। তা ছাড়া এই ধরনের কোনও সংকলনে গল্প ছাড়াও নভেলেট বা উপন্যাসের জায়গা পাওয়াটাও ছিল অভিনব। সবচেয়ে বড় কথা, প্রতিষ্ঠিত কোনও লেখকের লেখা এই সংকলনে নেওয়া হয়নি। লিখেছেন তাঁরাই যাঁরা বেশিরভাগ সময়ে রহস্য-রোমাঞ্চ-গোয়েন্দা গল্প নিয়ে ভাবতেন, ক্রাইম কাহিনির যেসব এক্সক্লুসিভ পত্রপত্রিকা তখন ছিল, সেসবের নিয়মিত লেখক ছিলেন। অর্থাৎ, রহস্য কাহিনির ন'জন একনিষ্ট লেখক তাঁদের লেখার সেরা ন'টি নমুনা হাজির করেছেন এই সংকলনে।

সংকলনের গল্প-উপন্যাসগুলোর সবচেয়ে বড় গুণ হল, আজ-চল্লিশ বছর পরেও, লেখাগুলো একইরকম 'আধুনিক'। বৈচিত্র আর আন্তরিকতায় সিঞ্চিত এই সংকলন ১৯৭৩ সালে পাঠকের আদর পেয়েছিল, আজও পাঠকের কাছে আদরের হয়ে উঠবে আশা করি।

এক কথায় এই সংকলন রহস্য-গোয়েন্দা সাহিত্যের একটি 'দলিল'। আপনার ব্যক্তিগত জরুরি বইগুলোর পাশে এই 'দলিল' অবশ্য থাকা উচিত।

প্রকাশক
পত্রভারতী
৩/১, কলেজ রো, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 19614

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি