ঋত্বিক পুরাণ
নির্মাল্যকুমার মুখোপাধ্যায়
'ঋত্বিক পুরাণ' দেশভাগ, শিকড়ছেঁড়া জীবন, থিয়েটার, সিনেমা আর অস্থির রাজনীতির ভেতর দিয়ে গড়ে ওঠে এক শিল্পীর গল্প। আসলে ঋত্বিক ঘটক শুধু একজন চলচ্চিত্রকার নন, রাজনীতি আর ব্যক্তিগত বিপর্যয়ের ভেতর দিয়ে জন্ম নেওয়া এক বিস্ফোরক সৃজনশীলতা। 'ঋত্বিক পুরাণ' যেমন ঋত্বিক ঘটকের জীবনীভিত্তিক উপন্যাস তেমনি আবার এক শতাব্দীর আত্মকথাও।
পদ্মাপাড় থেকে কলকাতা, আইপিটি এ থেকে সিনেমার সেট, প্রেম থেকে দারিদ্র ---- এই উপন্যাস আসলে ব্যর্থতা আর জেদের সংঘর্ষ। এই উপন্যাস একজন মানুষের সঙ্গে তার সময়ের নিরন্তর লড়াইকে বন্দি করেছে মায়াবী অক্ষরে। এই বই ঋত্বিককে মূর্তি থেকে নামিয়ে মানুষ করে তোলে।
একজন মানুষের জীবনপথের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকা একটা সময় রূপান্তরই 'ঋত্বিকপুরাণ' ---- বাংলা সংস্কৃতির এক বিপন্ন ও বিস্ফোরক সৃজনশীল অভিযাত্রা।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::শ্ব
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি