রায়পরিবারের রহস্য গপপো
সন্দীপ রায় সম্পাদিত
সম্পাদকের কথা :
"কী-আগেরবার তো ভূতের গল্পো পড়েছো, এবার তাহলে রহস্য গল্পের দিকে একটু নজর দেওয়া যাক?
তোমরাই বলো!
আমাদের রায়পরিবারের লেখক-লেখিকাদের মধ্যে ভূতের প্রতি দরদ যেমন আছে, রহস্যের প্রতিও তাঁদের আগ্রহ নেহাত কম নয়! অবিশ্যি রহস্য বলতেই যদি তোমরা ভাবো খুন-জখমে ভরপুর কিছু একটা হবে, তাহলে বলি 'রায়পরিবারের রহস্য গল্পো' তোমাদের আলবাত পড়া উচিত।
উপেন্দ্রকিশোর থেকে শুরু করে ওঁর ভাই, পুত্র-কন্যা, পুত্রবধূ, ভ্রাতুষ্পুত্রী, নাতি এবং তারও পরের প্রজন্ম-কেউই বাদ যাননি রহস্য গল্পের লেখক তালিকা থেকে। সঙ্গে দাদু এবং বাবা যেসব গল্পে ছবি এঁকেছেন, সেসব অলংকরণও গেল এই সংকলনে।
'রায়পরিবারের ভূতের গপ্পো'র পর এই সিরিজের নতুন সংযোজন এই বই। আমার বিশ্বাস, এও তোমাদের মনপসন্দ হবে!"
--সন্দীপ রায়
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি