রানি-কন্যে কথা
(দক্ষিণারঞ্জনের ঝুলি ঘেঁটে উল্টানো গল্পের ঝুডি)
শতাব্দী দাশ
প্রচ্ছদ ও ছবি : পারমিতা ব্রহ্মচারী
কেমন হত কলাবতীর সব পেয়েছির দেশে সবাই যদি হিংসে ভুলে মাখত আদর শেষে?
রানির কন্যে নিজেই নিত আপন দেশের ভার, দত্যি দানব ছেলে-বুড়ো সবাই হুঁশিয়ার!
দুয়োরানি সুয়োরানির হাতটি ধরে হাতে হাসত, কাঁদত; রাক্ষুসীদের নিতই তারা সাথে।
একে মারো, তাকে কাটো- এসব তাড়া নেই, রাজপুত্তুর দুই দণ্ড বিরাম পেত তাই।
গল্প ঝুড়ি উল্টে দ্যাখে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী, সমস্তটাই পাল্টে গেছে। শুনবে নাকি তুমি?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি