প্রতিদিনের পুরাণ
RJ নীলাঞ্জন
বলা হয় আপনি যেভাবে মহাভারতকে দেখতে চান বা ব্যাখ্যা করতে চান, মহাভারত আপনাকে সেভাবেই ধরা দেয়। তাই লেখকের চোখে ধরা দিয়েছে মহাভারতের এমন কিছু দিক, শিক্ষা, যা প্রতিদিন মেনে চলার মতো। যা আখেরে আমাদের অন্তরমনকে আরেকটু ঋজু করবে, মূল্যবোধের শিক্ষা দেবে। এ বই তাই সেইসব বাচ্চাদের জন্য, যাদের বাবা মা চাইছেন মূল্যবোধের প্রাথমিক পাঠ যেন তাদের জীবন থেকে হারিয়ে না যায়। এই বই সেইসব বড়দের জন্য যারা সোস্যাল মিডিয়ার পৃথিবীতে হঠাৎ খেই হারিয়েছেন। হারিয়ে যাওয়ার পৃথিবীতে, হেরে যাওয়ার দুনিয়ায় এই বই যেন একটুখানি ভাসিয়ে রাখতে পারে, তাহলেই লেখার সার্থকতা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি