প্রাগাধুনিক বাংলা সাহিত্যে অঙ্গসজ্জা ও গৃহসংস্কৃতি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রিম্পি
প্রকাশক লালমাটি

মূল্য
₹450.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

প্রাগাধুনিক বাংলা সাহিত্যে অঙ্গসজ্জা ও গৃহসংস্কৃতি 

সংকলন ও সম্পাদনা - রিম্পি 

প্রাগাধুনিক পর্ব (দশম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ) সময়কালকে বোঝায়। বিভিন্ন বর্ণ ও শ্রেণির বঙ্গভাষী নারী পুরুষেরা কী পরতেন, কীভাবে নিজেদের সাজাতেন এবং কীভাবে কেশবিন্যাস করতেন, তা এই বইটির বিষয়। গৃহসংস্কৃতির মধ্যে আসছে আহার, পূজা-পার্বণ, গৃহসজ্জা, গৃহে ব্যবহৃত আসবার এবং বাসন-পত্র সম্পর্কিত।

'প্রাগাধুনিক বাংলা সাহিত্যে অঙ্গসজ্জা ও গৃহসংস্কৃতি' নামের এই সংকলনে বঙ্গভাষীদের সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাসের বিশেষ একটি দিককে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সাহিত্য নিদর্শন ইতিহাসের পাথুরে প্রমাণ নয় একথা যেমন সত্য, তেমনি সাহিত্য নিদর্শনের মধ্যে বিশেষ সময়ের মর্জি মিশে থাকে একথাও স্বীকৃত। এই সংকলনে প্রাগাধুনিক পর্বের বঙ্গসমাজের নানা শ্রেণির মানুষের অঙ্গসজ্জা ও গৃহসংস্কৃতির ছবি ধরা রইল। বইটি মোটের ওপর দু-ভাগে বিভক্ত। প্রথম অংশে সম্পাদক তাঁর রুচি অনুযায়ী অঙ্গসজ্জা ও গৃহসংস্কৃতি বিষয়ক নানা পদ সমন্তব্য বিন্যস্ত করেছেন।

দ্বিতীয় অংশে বিভিন্ন সাময়িকপত্রের পৃষ্ঠা থেকে বিশিষ্ট প্রবন্ধকারদের রচনা আহুত হয়েছে। ঐতিহাসিকতার দায়, নান্দনিকতার ভাবনা, সমাজ-সংস্কৃতি সম্বন্ধীয় সরস মন্তব্য, প্রাগাধুনিক সংস্কৃতির পুনর্নির্মাণ প্রকল্প নানাভাবে এই লেখাগুলিতে ধরা পড়েছে। যুক্ত হয়েছে সাময়িকপত্রে প্রকাশিত প্রয়োজনীয় নানা চিত্র। পাঠক বঙ্গভাষীর বিশেষ কালপর্বের অঙ্গসজ্জা ও গৃহসংস্কৃতির অন্দরে-অন্তরে প্রবেশের চাবিখানি পাবেন এই বই থেকে।

সম্পাদক 'রবীন্দ্র পাঠ্যে অঙ্গসজ্জা ও গৃহসংস্কৃতি' বিষয়ক গবেষণা করলেও, এ গবেষণা কেবল বুদ্ধিবৃত্তির চর্চা নয়, অঙ্গসজ্জা ও গৃহসজ্জায় তিনি বিশেষ নৈপুণ্যের অধিকারী,এই বইটি পড়লে পাঠকরা তা পরতে-পরতে প্রমাণ পাবেন।

 রবীন্দ্রভবন, বিশ্বভারতী ও  বঙ্গীয় সাহিত্য পরিষৎ গ্রন্থাগার-এর সহায়তায়  লেখিকা রিম্পির 'প্রাগাধুনিক বাংলা সাহিত্যে অঙ্গসজ্জা ও গৃহসংস্কৃতি' বইটি অনন্য নৈপুণ্যতার দাবিদার।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি