প্রভাবতী দেবী সরস্বতী শিশু-কিশোর সাহিত্য সংগ্রহ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
প্রভাবতী দেবী সরস্বতী
প্রকাশক লালমাটি

মূল্য
₹570.00 ₹600.00 -5%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

প্রভাবতী দেবী সরস্বতী শিশু-কিশোর সাহিত্য সংগ্রহ 

সম্পাদনা - ড. বিদিশা সরকার 

প্রভাবতী দেবী সরস্বতী (জন্ম ১৯০৫ খ্রি. - মৃত্যু ১৯৭২)

'আপন ভাগ্য' জয় করে নেওয়ার রূপকথা— প্রভাবতী দেবী সরস্বতীর জীবন-কথা।

প্রভাবতীর নিঃসঙ্গ জীবনের সঙ্গী হয়ে উঠেছিল— জনপ্রিয়তা এবং গুণী মানুষের সাহচর্য। চিত্তরঞ্জন দাস, বাসন্তী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জগদীশচন্দ্র বসু, অবলা বসু, নেতাজী সুভাষ চন্দ্র বোস, নরেন্দ্র দেব, মণিকুন্তলা সেন প্রমুখের সান্নিধ্য তাঁকে সাহস জুগিয়েছিল আপন বেগে চলার। নবদ্বীপ বিদ্বজ্জন সমাজের পক্ষ থেকে স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাঁকে 'সরস্বতী' উপাধি দিয়ে সম্মানিত করেন।

বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা শিশু-কিশোর সাহিত্যের ঝুলিতে প্রভাবতী দেবী সরস্বতী রেখেছিলেন রাক্ষস-খোক্কস, দৈত্য-দানো, রাজকুমারী-রাজকুমার, ভালো ছেলে-মন্দ ছেলে, দুঃসাহসী মেয়েদের অসংখ্য গল্প। লাইব্রেরির ধুলো ঝেড়ে, বইয়ের ছেঁড়া পাতাগুলি জুড়ে সেই ঝুলিটাকে হাজির করা হল পাঠকের কাছে। এখন ইচ্ছে করলেই ছুঁয়ে দেখা যাবে কেমন ছিল সেই মুঠোফোনহীন সময়ের ছোটোদের কল্পলোকের ঘরবাড়ি? 

এই বইটিতে নীতিকথা, রূপকথা, পশুকথা, পুরাণ কাহিনি, ইতিহাস কাহিনি, অ্যাডভেঞ্চার এবং অন্যান্য গল্প নিয়ে তৈরি হয়েছে।

প্রভাবতী যে ঠিকানায় তাঁর পাঠকদের পৌঁছে দিতে চেয়েছিলেন এই সংকলনের ৩০টি গল্পে তা নিশ্চিত খুঁজে পাওয়া যাবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি