প্রবন্ধসংগ্রহ : অমিয়ভূষণ মজুমদার

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অমিয়ভূষণ মজুমদার
প্রকাশক দে'জ পাবলিশিং

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

প্রবন্ধসংগ্রহ 

অমিয়ভূষণ মজুমদার 

জজের আসনে বসেই বিচার করাটা স্বাভাবিক। সাধারণ যখন তার মতামতকে বিচার বলতে চায় তখন আমরা হাসি। কিন্তু তাই বলে জুরীদের বিচারকেও ধৃষ্টতা ব'লে উড়িয়ে দেবার রেয়াজ নেই যদিচ জুরীরা পাশ করা আইনজ্ঞ নন। কাজেই, (সাহিত্যে যদিও পেনাল কোডী বিচার অচল) সমালোচক না হ'য়েও কেউ যদি সমালোচনার দিকে লুব্ধ হ'য়ে পড়ে তার দোষও তো আমরা ক্ষমা করি।

তাহ'লে বর্তমান বাংলা সাহিত্যে আর যা কিছুরই অভাব থাক, দুর্নীতির নেই; বরং শোনা যায় এ যুদ্ধের বাজারেও দুর্নীতি দুর্মূল্য হয়নি। অর্থাৎ বাংলা সাহিত্যে প্রাধান্য লাভ করেছে আদিরস। জাত আইনি ও বে-আইনি প্রেমের দেহগত বর্ণনা। অনেকে এখানেই আপত্তি করবেন, বলবেন,-কই এরকমটা তো কেউ বলে না। বুঝলুম না, এমন নয়; আদিরস কথাটার বয়েস অনেক, তরুণ লেখার 'চ্যাক্রামি'র Synonym (প্রতিশব্দ) হতে তার আপত্তি থাকতেই পারে। তথাপি বলতেই হবে নরনারীর মিলনের চারিদিকে যে রস ঘনীভূত এবং মিলনকে ব্যাপ্ত করে যে রসের অস্তিত্ব সে রস আদিরসই হোক বা অন্তরস হোক, তার প্রাধান্য লক্ষ করেই প্রধানত বাংলা সাহিত্যকে দুর্নীতিময় বলা হয়, এবং আদিরস ও বর্তমান সাহিত্যে অভিব্যক্ত যৌনমিলনের অনুলিপি মূলত এক।

এখানে আরও আপত্তি হ'তে পারে: রামায়ণ মহাভারতেও আদিরস আছে। কই তাকে তো দুর্নীতি দুষ্ট বলি না। কালিদাসেও লেখনীর দৃঢ়তায় আদিরস ঘনীভূত হয়ে উঠেছে কই আমরা তো দুর্নীতির ভ'য়ে তার চর্চ্চা ছাড়িনি?

এর উত্তরে বলা চলে রামায়ণ, মহাভারতের কাব্যত্বকে অস্বীকার করে তাকে ধর্মগ্রন্থ বলে পূজা করবার দুর্বলতা আমার দিদিমায়েরও আছে, তখন থাকুন ব্যাস, বাল্মীকি তর্কের ধূলা মাটির বাহিরে। কালিদাসের পায়ের ধূলা নিয়ে বিচার চলুক।

কালিদাসের কাব্যে অন্য অনেক রসের মধ্যে প্রেমের যে মধুর স্বাদ পাই সেটাকে ভুলতে পারি না। তার নিপুণিকা, চতুরিকা আর যাদের সঙ্গে হয়নি মিলন সে সব বরাঙ্গনার জন্যে কষ্ট হওয়াটাও অস্বাভাবিক নয়। তার কাব্যে বেআইনী প্রেমটা গায়ের জোরে কারও চাইতে কম নয়। কালিদাসের অতবড় বীর নায়ক, যার সাথে একাসনে বসতে ইন্দ্রও গর্বিত, তিনি ঋষির আশ্রমে মেয়ে শকুন্তলাকে ভালোবেসে আশ্রমের নিয়ম ভঙ্গ করেছেন। 'পৌরব রক্ষ বিনয়ম্' তিনি শুনেছেন কিন্তু বিনয় (discipline) তিনি রক্ষা করেননি। তবু তো এই প্রেম বর্ণনা করে কালিদাস অপাঙ্ক্তেয় হ'য়ে পড়েননি। তবে কি বলব দুষ্মন্তের প্রেম বর্ণনার সাথে বর্তমান সাহিত্যের একশজন নায়কের প্রেম চিত্রণের কোনো মিলই নেই। এখানে দুরকম আপত্তি হতে পারে: কালিদাস তাঁর প্রসাদগুণে যা সৃষ্টি করেছেন, তাতে কলুষ কালিমা মুছে যেয়ে, সব কিছু পবিত্রতায় দীপ্ত হয়ে উঠেছে; বর্তমান সাহিত্যে সে প্রতিভা ও প্রসাদগুণ নেই, সুতরাং কালিদাসের পথ বর্তমানের জন্য নয়। দ্বিতীয়ত, কালিদাসের নায়ক নায়িকাকে অনুকরণ করবার ভুল কা'র হয় না, সাহিত্যে যদি দুর্নীতি থাকেও তা পৃথিবীতে অর্থাৎ সমাজে বিস্তার লাভ করে নি।...

— বাংলা সাহিত্য ও দুর্নীতি 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি