পাথুরিয়াঘাটার ইতিবৃত্ত
(অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর পাথুরিয়াঘাটা ও পার্শ্ববর্তী অঞ্চলের সামাজিক ইতিহাস)
শান্তা শ্রীমানী
১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লার পতনের পর ইংরেজরা গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের প্রয়োজনে গোবিন্দপুরের বাবুদের জমি-বাড়ি দখল করে। পরিবর্তে বাবুদের জমি দেয় সুতানুটি অঞ্চলে -- সেই থেকে কলকাতা ব্ল্যাক টাউন আর হোয়াইট টাউনে ভাগ হয়ে গেল। সুতানুটিতে বাবুদের আধিপত্য গড়ে উঠল। সামান্য ইংরেজি-জানা ইরেজ-ঘনিষ্ঠ বাবুদের রমরমার দিন, বিলাসিতার দিন শুরু হল।বাবুদের বিলাসিতার চরম নিদর্শন দেখা গেল-- বুলবুলির লড়াই, কাঙালি ভোজন, মন্দির ও প্রাসাদোপম বাড়ি নির্মাণ, দুর্গাপুজো, শোভাযাত্রা, নাচ-গান সবেতেই,--বাবুয়ানির রোশনাই লাগল সংস্কৃতি জগতেও। পাথুরিয়াঘাটা ও পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসে বিপুল পরিবর্তন ঘটল।
বাবুদের বিলাসিতার চমকপ্রদ অজস্র ঘটনাসহ অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর পাথুরিয়াঘাটা ও তৎসংলগ্ন অঞ্চলের নিপুণ চিত্র সবিস্তারে বর্ণিত হয়েছে এই গ্রন্থে। সেই সময়কালের অজস্র ফটোগ্রাফের অন্তর্ভুক্তি গ্রন্থের মর্যাদা বৃদ্ধির দাবী রাখে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি