প্যালেস্তাইন : রক্তাক্ত স্বাধীনতা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মৃণাল কান্তি দাস

মূল্য
₹490.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

প্যালেস্তাইন : রক্তাক্ত স্বাধীনতা 

মৃণালকান্তি দাস 

একশো বছর আগে রবীন্দ্রনাথের নন্দিনী, রঞ্জনের হত্যাকারী রাজাকে জানিয়েছিল, “মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু।” 

প্যালেস্তিনীয়দের কোনও সদ্য তরুণ, জন্ম যার মৃত্যুশিবিরে, কামানের গোলা আর যুদ্ধবিমানের শব্দে যার শৈশব কাটে, কৈশোরে যার পা দিতে হয় ইজরায়েলি ট্যাঙ্কের গায়ে ঢিল মেরে, সেই তরুণের হাতে প্রেমিকার হাতের চেয়ে বন্দুকই ভালো মানায়। তাদের আমরা সন্ত্রাসবাদী বলতে পারি। তাদের জন্য সামান্য সহানুভূতিও না দেখিয়ে তাদের বোকা প্যালেস্তিনীয় বলে বিদ্রুপ ছুঁড়ে দিতে পারি। কিন্তু তাতে কোনও প্যালেস্তিনীয়দের তরুণের স্বাধীনভূমির স্বপ্ন মরে যায় না। লায়লা খালেদের মতো কোনও তরুণীর জন্ম তাতে ঠেকানো যায় না। জায়নিস্ট নিয়ন্ত্রিত পশ্চিমি মিডিয়া আমাদের চোখে যে রঙিন চশমা এঁটে দিয়েছে, নিয়ত মৃত্যুর সঙ্গে হেঁটে চলা তরুণের চোখ সেই চশমা ছেড়ে সাদাকালো পৃথিবীকে অনেক আগেই দেখতে শিখেছে। আমরা কী ভাবলাম কী বললাম তাতে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার জন্য ছটফট করা প্যালেস্তিনীয়দের কিছু যায় আসে না...

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি