নারীবিশ্ব
সম্পাদনা : পুলক চন্দ
প্রচ্ছদ - বিপুল গুহ
মৃত্যু ১০ হাজার, ধর্ষিতা ১৬ হাজার, অপহৃতা এবং পাচার হওয়া নারী ও বালিকার সংখ্যা ২৫ হাজার।
এ এক একতরফা যুদ্ধের হারজিতের খতিয়ান। মৃত্যু ১০ হাজার অবশ্যই পণসংক্রান্ত বধূহত্যা ও পণ-অত্যাচারের পরিণতিতে একটিমাত্র বছরে আত্মহত্যা করা ভারতীয় বধূদের সংখ্যাসমষ্টি।
ঐতিহাসিক, শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী বা নৃ-বিজ্ঞানীর চোখে যুগ যুগ ধরে চলতে-থাকা একতরফা আক্রমণকারী পিতৃতন্ত্র ও আক্রান্ত নারী সমাজের সর্বাত্মক এই যুদ্ধের চরিত্র, কারণ বা হারজিতের খতিয়ান বিশ্লেষণ করেছেন বিয়াল্লিশজন প্রাবন্ধিক।
বর্ধমানের শ্যামসুন্দর মহাবিদ্যালয়ের স্মারকগ্রন্থ প্রকাশের মাধ্যমে নারী-চর্চার ক্ষেত্রে বাংলা ভাষায় এ এক অনন্য এবং অবশ্যই দুঃসাহসিক সংকলন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি