মুতজাগতিক ২

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
আকাশ গুহ

মূল্য
₹449.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মুতজাগতিক ২ 

আকাশ গুহ 

সীমান্তবর্তী এক গ্রাম, অথচ যার মানচিত্রে কোন উল্লেখ নেই। গ্রামের বাসিন্দাদের কেমন যেন অদ্ভুত, বিকৃত দেখতে। সেখানে ভুগিং করতে গিয়ে নিখোঁজ হলো একদল ছেলেমেয়ে। সুপ্রাচীন এক সুমেরীয় অপদেবী, যাঁর নৈবেদ্য ফলমূল মিষ্টান্ন নয়, নরম তুলতুলে মানব মাংস।

রক্তচন্দ্রের রাতে জন্ম নেওয়া অদ্ভুত এক ছেলে, যে জন্মের পরেই ক্ষুধার জ্বালায় আহত করেছিল তার জন্মদাত্রীকে, এখনও চন্দ্রগ্রহণের সময় তাকে পেট পুরে খেতে না দিলে সে যে কোনো কিছু গ্রাস করে নিতে পারে, কিংবা যে কোন কাউকে!

সাঁওতালদের কুঞ্জের দেবী জাহের এরা, দেবীর অন্তঃলিঙ্গ পুজক এবং অপরদিকে অরণ্যছেদনকারী সভ্য শহুরে মানুষের অসম দ্বন্দ্ব এবং এক গা শিউরে ওঠা পরিণতি। পেটের দায়ে অদ্ভুত এক বাড়িতে রান্নার কাজ নেওয়া এক মহিলা, যাকে প্রতিদিন রাতে সেই বাড়ির দোতলায় থাকা কোন অদৃশ্য, রহস্যময় সদস্যের জন্য তৈরি করতে হয় এলাহি খাবার। জঙ্গলের মাঝে জেগে থাকা এক ভগ্নপ্রায় মাজার কিংবা অতি সাধারণ একটি মাছ কিভাবে যেন 'আতঙ্ক' শব্দটির সমার্থক হয়ে ওঠে।

এমনই সাতটি ভিন্ন আবহের প্রাপ্তমনস্ক ভয়ের কাহিনী দুই মলাটের মাঝে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি