মোক্ষ
রিয়া ভট্টাচার্য
প্রচ্ছদ : আশিস ভট্টাচার্য
আধ্যাত্মিকতা মানে শুধু মন্ত্রজপ-সিগলি-ট্যারোট-জ্যোতিষ এসব নয়, প্রকৃত আধ্যাত্মিকতা হল নিজেকে চেনা, নিজের অন্ধকার ও আলোকে একসঙ্গে আপন করা। আর নিজেকে চেনার অনেক ধাপের একটি হল নিজের সপ্তচক্রকে জাগ্রত করা। যা নিজের ভিতরে সমতা আনতে সহায়তা করে। এই উপন্যাস সম্পূর্ণ কাল্পনিক যাতে কিছু বাস্তব তথ্য মেশানো হয়েছে, যাঁরা অনুভব করতে চান, করবেন। নয়তো একটি কাল্পনিক রহস্যময় প্রেমের উপন্যাস উপভোগ করবেন। মনে রাখবেন, প্রত্যেকের পথ আলাদা, উপলব্ধি-অভিজ্ঞতা আলাদা। প্রতিটি পথ গিয়ে সৃষ্টিকর্তার দুয়ারে মেশে, তাই নিজের পথকে সঠিক মেনে অন্যের পথকে বাতিল ঘোষণা করার প্রয়োজন নেই। শুধু সঠিক ও বেঠিকের পার্থক্য উপলব্ধি করা উচিত।
লেখক পরিচিতি :
রিয়া ভট্টাচার্যর জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর খড়াপুরে। প্রথম সংকলনে প্রকাশ সিসূক্ষা পাবলিকেশন-এর 'প্রিজম' গল্পগ্রন্থে। একক বইয়ের সংখ্যা নয়। রয়েছে দুইটি কাব্যগ্রন্থ ও তিনটি গল্পগ্রন্থ ও চারটি উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত। এ ছাড়াও লিখেছেন অনেকগুলি সংকলনে। 'নবকল্লোল', 'ভবিষ্যৎ', 'একপর্ণিকা', 'প্রাচী', 'সেরা ভূতান্বেষী', 'সর্বভূতেষু', 'বৃত্তের বাইরে', 'আমি আমার মতো পত্রিকা', 'আনন্দবাজার পত্রিকা', 'কাহাক', 'স্বদেশ টাইমস' ইত্যাদি ম্যাগাজিনে। সম্প্রতি কাজ করেছেন বাংলাদেশের প্রকাশনী 'অক্ষরবিন্দু' বুকশপের সঙ্গে, উপন্যাস 'বৃষ্টি নামার পরে'-তে। রয়েছেন 'প্রতিলিপি'-তে ২.৭ মিলিয়ন পাঠক। কাজ করেছেন ইউটিউবে দশটির বেশি অডিয়ো স্টোরিতে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি