মিশরীয় সভ্যতায় ভারত

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Tilakranjan Bera

মূল্য
₹900.00 ₹1,000.00 -10%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মিশরীয় সভ্যতায় ভারত 

তিলকরঞ্জন বেরা 

ভারতীয় সভ্যতা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে, তবে আজও অজানা তার বহুমাত্রিক ইতিহাস। গ্রন্থাগারের বাইরের তথ্য সংগ্রহ করতে লেখক তাই ক্যামেরা কাঁধে বেরিয়ে পড়েছিলেন ভারতীয় উপমহাদেশের পরিক্রমায়। ভারতীয় সভ্যতার সঙ্গে মিশর ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের আদি যোগাযোগের ধারণা স্পষ্ট হতেই পাড়ি দিতে কসুর করেননি সেসব দেশে। লক্ষ করেছেন যে, সেইসব সভ্যতা সৃষ্টি করেছিল ভারতীয় নানান সম্প্রদায়। তিরিশ বছরের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন প্রান্তের নিদর্শন সযত্নে সংগ্রহ করেছেন। ইতিহাস, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, সংস্কৃতি, আদি ভারতীয় গ্রন্থ, জিনগত তথ্য একত্রিত করে ভারতের এবং বিশ্বের প্রাক্‌-ইতিহাস যুগের যে সম্ভাব্য ঘটনাক্রমের হদিশ পাওয়া গেছে লেখকের তন্নিষ্ঠ গবেষণায়, তা একদিকে যেমন চমকপ্রদ, অন্যদিকে অবিশ্বাস্যও। লেখকের বিজ্ঞানমনস্ক দৃষ্টি ও বিশ্লেষণে প্রতিষ্ঠিত তথ্যভিত্তিক ঘটনাক্রম সুধী পাঠকবর্গকে কৌতূহলী ও অনুসন্ধিৎসুদের নতুন দিশা দেখাবে যা বদল আনতে পারে বাংলার, ভারতের তথা সমগ্র পৃথিবীর ইতিহাসের অভিমুখের।  

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36435

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি