কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
তরুণ মুখোপাধ্যায়
বাংলা কথাসাহিত্যের আকাশে রবীন্দ্রোত্তর যুগে তিনটি নক্ষত্র উজ্জ্বল হয়ে আছে-তারাশঙ্কর, বিভূতিভূষণ ও মানিক বন্দ্যোপাধ্যায়।
যাঁদের "ত্রয়ী" বলেই পাঠকেরা জানেন, শ্রদ্ধা করেন। এঁদের মধ্যে বিভূতিভূষণ স্বতন্ত্র। তাকে "পথের পাঁচালীর" স্রষ্টা রূপেই সবাই চেনেন। তদুপরি সত্যজিৎ রায় নির্মিত চলচ্চিত্র পথের পাঁচালী কে বিশ্ববন্দিত করেছে। এই উপন্যাস পাঠে রবীন্দ্রনাথেরও মনে হয়েছিল, আমাদের গ্রামজীবন ও পরিবেশের খাঁটি কথা প্রথম পাওয়া গেল। তবে গ্রামজীবনের সারল্য, দারিদ্র, সংস্কার শুধু নয় তাঁর কলমে আরণ্যক জীবন ও নগর জীবনের বাস্তব ছবিও আমরা পেয়েছি। দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ বা ইছামতীর বহতা ধারায়, মানব জীবনের ভাঙাগড়ার ছবিও তাঁর উপন্যাসে পাওয়া যায়। বিভূতিভূষণের সৃষ্টির সেই বৈচিত্র্য সন্ধান ও বিশ্লেষণ পাওয়া যাবে 'কথাকার বিভূতিভূষণ' গ্রন্থে। আছে আরো নানা প্রসঙ্গ। এই বই পাঠে আমরা অন্যরকম এক স্রষ্টা বিভূতিভূষণকে খুঁজে পাবো। বিভূতিভূষণ চর্চায় এই বই অপরিহার্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি