কাজল

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
তারাদাস বন্দ্যোপাধ্যায়

মূল্য
₹250.00
ক্লাব পয়েন্ট: 5
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন
কাজল 

(পথের পাঁচালী ও অপরাজিত'র পর) 

তারাদাস বন্দ্যোপাধ্যায় 

প্রচ্ছদ : সুব্রত চৌধুরী 

[বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর কালজয়ী সৃষ্টি 'পথের পাঁচালী'র পরে লিখেছিলেন 'অপরাজিত'। এই কাহিনি যেখানে শেষ হয়েছিল, তাঁর পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই 'কাজল'-এর চিত্রগাথা শুরু করেছেন।

এক প্রজন্মের স্বপ্ন ও চেতনা কীভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত হয়, এ উপন্যাস তারই এক অনন্য দলিল।] 

'কাজল' উপন্যাসের কেন্দ্রে রয়েছে অপুর ছেলে কাজলের বেড়ে ওঠা। নিশ্চিন্দিপুরের পৈতৃক ভিটেয় পিসিমা ও দিদিমার স্নেহে কাজলের শৈশব কাটে। তার চরিত্রে বাবার মতো প্রকৃতি-প্রেম এবং ভবঘুরে স্বভাবের প্রতিফলন দেখা যায়। বাবার দীর্ঘ অনুপস্থিতি কাজলের মনে তৈরি করে এক ধরনের রহস্যময় শূন্যতা ও আকাঙ্ক্ষা। বড়ো হওয়ার পর কাজল গ্রাম ছেড়ে আসে কলকাতায়। পড়াশোনার চাপ, নাগরিক জীবনের রুক্ষতা এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও সে তার ভিতরের শৈল্পিক সত্তাকে বাঁচিয়ে রাখে। উপন্যাসের পরতে পরতে আছে পল্লীপ্রকৃতির এক নিবিড় বর্ণনা। শেষ পর্যন্ত বাবার মতোই কাজলের জীবনেও আসে এক অজানার টান। কী হয় তারপর?

প্রকাশক
মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ
১০, শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা - ৭০০০৭৩
অনুসরণকারী: 44362

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি